বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

ক্যামাক স্ট্রিট কান্ডে অভিষেকের আপ্তসহায়ককে তলব পুলিশের

কলকাতা, ৫ সেপ্টেম্বর– ক্যামাক স্ট্রিটে তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। শনিবার বিকেলের পর তার বাড়িতে গিয়ে ধরিয়ে আসা হয়েছে সমনের নোটিস। সূত্রের খবর, আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর বেলা ১২টা নাগাদ তাকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। আজ তার বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে […]readmore

পশ্চিমবঙ্গ

বাংলার স্কুলগুলিতে চালু হবে ‘সিএম শ্রী’ প্রকল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ সেপ্টেম্বর- শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে ‘বিদ্যাসাগর শিক্ষাসম্মান’ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘পিএম শ্রী’ প্রকল্পের আদলে রাজ্যের স্কুলগুলির জন্য চালু হবে ‘সিএম শ্রী’ প্রকল্প। এরই পাশাপাশি তিনি জানান, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জন্য ‘সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পোর্টস্‌’ গড়ে তোলা হবে।             নিউটাউনের […]readmore

পশ্চিমবঙ্গ

নিউটাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কলকাতা, ৪ সেপ্টেম্বর- পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণে মহানায়ক উত্তমকুমারের শতবর্ষ উদযাপনের সূচনা হয়েছে। আর শুক্রবার নিউ টাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর তিনটি অংশ থাকবে। প্রথম অংশটিতে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনের দুটি সিনেমা হল, […]readmore

পশ্চিমবঙ্গ

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে নানা কর্মসূচি রাজ্য সরকারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর- মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে এদিন রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়। সকালে টালীগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী চারদিন ধরে নন্দনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ট্রিবিউট ওয়ার্কের আয়োজন করা হয়। সেখানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে চলচ্চিত্র জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালকেরাও ছিলেন।readmore

পশ্চিমবঙ্গ

শিক্ষাব্যবস্থার বেহাল দশা নিয়ে বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর

কলকাতা অফিস, ৩ সেপ্টেম্বর– বাংলার বেহাল শিক্ষা পরিষেবা ইস্যুতে এবার বাম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে তিনি কটাক্ষের সুরে দাবি করেছেন, চৌত্রিশ বছরে বাংলা ভাষার প্রচার ও প্রসারে বাধা দিয়েছে কমিউনিস্টরা। ইংরাজিতেও তালাচাবি দিয়েছে। পাশাপাশি তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে তোষণের […]readmore

পশ্চিমবঙ্গ

বাংলায় এমন পরিস্থিতি কখনও দেখা যায়নি, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে

কলকাতা, ৩ সেপ্টেম্বর- বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে ফের রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, গেরুয়া শিবির নিজেদের ভিতরের রাজনৈতিক পরিকাঠামো নিজেরাই ধূলিসাৎ করছে এবং এর ফলে তাদের পায়ের তলার মাটি দ্রুত আলগা হয়ে পড়ছে। বিজেপির অন্দরের পরিস্থিতি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তীব্র আক্রমণ করে মমতা […]readmore

পশ্চিমবঙ্গ

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে ভাঙচুর, গ্রেফতার ৬, সরব অভিষেক

কলকাতা, ৩ সেপ্টেম্বর- বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছেন স্বয়ং অভিষেক। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ দেগেছেন তিনি। তার দাবি, বিজেপির ‘গুন্ডারা’ হাতে অস্ত্র নিয়ে এই ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত। দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি। যদিও বিজেপির রাজ্য সভাপতি […]readmore

পশ্চিমবঙ্গ

বাংলায় আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

কলকাতা, ৩ সেপ্টেম্বর- রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বাংলার রাজ্যপাল আর এন রবির সাক্ষাৎপ্রার্থী কালীঘাট তৃণমূল। পালাবদলের পর থেকেই বাংলার বিজেপির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সরব কালীঘাট তৃণমূল। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনওবা সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগ জানাতে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের দ্বারস্থ হল […]readmore

পশ্চিমবঙ্গ

চৈতন্যের স্মৃতিকে আজও আঁকড়ে ধরে রেখেছে কাঞ্চনগড়িয়ার বাসিন্দারা

সন্দীপ বসু, নবদ্বীপ, ৩ সেপ্টেম্বর- সম্ভবত ৯১৬ বঙ্গাব্দ। ওডিশা যাচ্ছেন চৈতন্যদেব। জগন্নাথ দর্শন করবেন। লীলা হবে। তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন ভক্তরা। দল ক্রমশ ভারী হচ্ছে। পথে কাঞ্চনগড়িয়ায় থামলেন তিনি। একটু বিশ্রাম নেবেন। সবাই মিলে এসে উঠলেন রাধাগোবিন্দ মন্দিরে। বিগ্রহের দিকে তাকিয়ে চৈতন্য ভাবাবিষ্ট। নৈবেদ্য সাজিয়ে পুজো করলেন। তার পরে খেতে বসলেন নিজে। ততক্ষণে গোটা গ্রামে […]readmore

বিদেশ

মোদি-পেজেশকিয়ান বৈঠক নিয়ে হুঁশিয়ারির সুর ট্রাম্প প্রশাসনের

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর : ইরানের সঙ্গে কোনও দেশ চুক্তি করলেই  সেই দেশের ওপরেও আর্থিক নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা, নিজেদের অবস্থান এভাবেই স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, দিল্লি এবং তেহরানের মধ্যে বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই মনে […]readmore