রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্যামাক স্ট্রিট কান্ডে অভিষেকের আপ্তসহায়ককে তলব পুলিশের

 ক্যামাক স্ট্রিট কান্ডে অভিষেকের আপ্তসহায়ককে তলব পুলিশের

কলকাতা, ৫ সেপ্টেম্বর– ক্যামাক স্ট্রিটে তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। শনিবার বিকেলের পর তার বাড়িতে গিয়ে ধরিয়ে আসা হয়েছে সমনের নোটিস। সূত্রের খবর, আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর বেলা ১২টা নাগাদ তাকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। আজ তার বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ।

 ২৭ অগস্ট বিকেলে কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খুলতে গিয়েছিলেন। তৃণমূলের নামাঙ্কিত সেই বিলবোর্ড অবৈধ ভাবে বসানো হয়েছে বলে অভিযোগ। পুরসভা জানায়, বিলবোর্ডটি বিপজ্জনক ভাবে ঝুলছিল। তাই তা খুলে নিতে যাওয়া হয়েছিল। কিন্তু অভিষেক এবং তার অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

ক্যামাক স্ট্রিটের ওপর ভবন নিয়ে আরও অভিযোগ উঠেছে। খুব কম টাকা অগ্রিম দিয়ে ওই বাড়িটি ভাড়া নেওয়া হয় বলেও অভিযোগ। আবার এই ভবনের তিনটি তলে অগ্নি নির্বাপণ বিধিও ঠিক নেই জানিয়ে অভিষেককে নোটিস পাঠায় দমকল বিভাগ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *