বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

জন্মাষ্টমী উপলক্ষে ইস্কনের উদ্যোগে ‘রান ফর কৃষ্ণ’ ম্যারাথন

কলকাতা, ৩১ আগস্ট : কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রবিবার ইস্কন নিউটাউনের উদ্যোগে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো। ‘রান ফর কৃষ্ণ’ নামের এক ম্যারাথনে পা মেলালেন বহু মানুষ। ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ৩ কিলোমিটার—এই তিনটি বিভাগে প্রায় ৮০০ জন অংশগ্রহণকারী অংশ নেন। ১০ কিলোমিটার দৌড় শুরু হয় সকাল ৬টায় এবং ৫ কিলোমিটার দৌড় শুরু হয় […]readmore

সাহিত্য - সংস্কৃতি

ধৃতি-মান

শুভাশিস চৌধুরী পর্ব-২ মানস ধৃতির অলিখিত আদেশে, হাফলং স্টেশনে নামার ব্যাপারে এবার যদি একটুও ভাবার সময় নেয়, তবে যে ওর কপালে দুঃখ আছে,সে তার জানা।কাজেই চুপচাপ সম্মতি দেওয়াই ভদ্দরলোকের কাজ।এটাই করল।ধৃতির ইঙ্গিতপূর্ণ নির্দেশমত, উপর থেকে ট্রলি-স্যুটকেসটা নামিয়ে, মানস ওর পেছন পেছন নেমে পড়ল প্ল্যাটফর্মে।মানস এবার ধৃতিকে বলল,’আরে!কী হচ্ছে?আমি তো কিছুই বুঝতে পারছি না।এখানে আমি কোনোদিন […]readmore

পশ্চিমবঙ্গ

আদালতের নির্দেশ অমান্য, মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

কলকাতা, ২৯ আগস্ট– কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেস্টিংস থানার পুলিশ। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে আগেই মমতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই এদিন পদক্ষেপ করল পুলিশ।             শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল […]readmore

পশ্চিমবঙ্গ

বীরভূমে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৯ আগস্ট- সৌজন্যের রাজনীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার বীরভূমে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন তিনি। ১৬ আগস্ট রামপুরহাটে বাড়ি সংলগ্ন পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদে (টিআরডিএ) দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ […]readmore

পশ্চিমবঙ্গ

কৌশিকী অমাবস্য়ায় তারাপীঠে বিশেষ প্রশাসনিক উদ্যোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা অফিস, ২৯ আগস্ট- শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরে নানা পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ভক্তদের নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার তারাপীঠের আসন্ন বাৎসরিক উৎসব ‘কৌশিকী অমাবস্যা’য় বিশেষ প্রশাসনিক উদ্যোগের আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তারাপীঠে শনিবার পুজো দেওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের একটাই নীতি ছিল— ‘নো নো নো’। […]readmore

বিদেশ

কঠোর অবস্থান নিয়েও সুর বদল, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নেবে নেপাল

কাঠমান্ডু, ২৯ আগস্ট : বিদেশি উদ্ধারকারী দলকে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না বলে আগে স্পষ্টভাবে জানিয়েছিল নেপাল সরকার। এবার সেই অবস্থান থেকে সরে এসে বলেন্দ্র শাহের সরকার জানিয়ে দিল, উদ্ধারকাজে অন্য দেশের সাহায্য নিতে তাদের আপত্তি নেই। বহু ভিনদেশি পর্যটক নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ। সংশ্লিষ্ট দেশগুলির সরকারও তাতে উদ্বিঘ্ন। এসবের পরেও নেপাল সরকার বিদেশি […]readmore

পশ্চিমবঙ্গ

হয় এরা থাকবে, নাহয় আমরা থাকব, যাদবপুরে গিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৮ আগস্ট– যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের ঘটনা নিয়ে আগেই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। যাদবপুরের ভিতরে ও বাইরে ‘রাষ্ট্রবাদ’ প্রতিষ্ঠা করার দাবি করেছিলেন তিনি। আর শুক্রবার যাদবপুরের এক সমাবেশ থেকে বাম-অতিবামদের নিশানা করে তার মন্তব্য, ‘হয় আমরা থাকব, নয় ওরা থাকবে।’             শুক্রবার যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে […]readmore

পশ্চিমবঙ্গ

বুকের পাটা থাকলে ছাত্র-যুবদের মুখোমুখি লড়ে দেখান, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা, ২৮ আগস্ট- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের মঞ্চ থেকেই বিজেপি ও পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ও সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়ো প্রচারকে নিশানা করে এ দিন তিনি বলেন, ‘আপনারা অনেকেই অনেক খবর দেখছেন। কিন্তু যত দিন না আমার মৃতদেহ দেখছেন এবং তার ওপর জোড়া ফুলের পতাকা দেখছেন, […]readmore

পশ্চিমবঙ্গ

বাংলায় ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল, ছাত্র সমাবেশে বার্তা মমতার

কলকাতা, ২৮ আগস্ট- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে বাংলার বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ক্যাথিড্রাল রোডের এই সমাবেশের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও মমতা নিজে দাঁড়িয়ে সেই পরিস্থিতির সামাল দেন এবং দলীয় কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি দাবি করেন, খুব তাড়াতাড়ি বাংলায় আরও একটা পরিবর্তন আসছে, তৃণমূল […]readmore

দেশ

ক্ষতিগ্রস্থ জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতে বিদ্যুৎ সরবরাহ কমাল নেপাল

নয়াদিল্লি, ২৮ আগস্ট : হড়পা বানের জেলের নেপালের বিস্তির্ণ এলাকার বিপুল ক্ষতি হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানকার ১৩ টি জলবিদ্যুৎ কেন্দ্র। আর সেই ১৩ টি কেন্দ্রের মধ্যে রয়েছে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন দেবীঘাট জলবিদ্যুৎ প্রকল্পও। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হত ভারতে। বিপর্যয়ের পরে ভারতে বিদ্যুৎ রফতানির পরিমাণও […]readmore