বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার সম্মেলনে যোগ দেবে বাংলা

কলকাতা, ৯ সেপ্টেম্বর– দীর্ঘ পনেরো বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের বাংলার উপস্থিতি। আগামী ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। সেখানে কেপটাউনে আয়োজিত হতে চলেছে কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার কনফারেন্স। লোকসভার অধ্যক্ষের নেতৃত্বে প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি প্রতিনিধিদল যাচ্ছে এই সম্মেলনে, যার অন্যতম মুখ হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ। […]readmore

পশ্চিমবঙ্গ

গেরুয়ার অসম্মান বরদাস্ত নয়, হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ৯ সেপ্টেম্বর- যাদবপুরে দাঁড়িয়ে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় দাঁড়িয়ে গেরুয়ার অসম্মান কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি। বুধবার গোলপার্ক থেকে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। আর সেই যাত্রার শেষ যাদবপুর দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন, যে বা যারা গেরুয়ার অসম্মান […]readmore

বিদেশ

পাঁচটি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি, ইরানের হামলার পাল্টা জবাব আমেরিকার

ওয়াশিংটন, ৯ সেপ্টেম্বর : এবার ইরানের হামলার জবাব দিতে শুরু করল আমেরিকা। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের অপরিশোধিত তেল বহনকারী পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে! পাঁচটি জাহাজই ধ্বংস করা হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। তবে ইরান এই বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি।             হরমুজ প্রণালীর কাছে ফের পরিস্থিতি […]readmore

সাহিত্য - সংস্কৃতি

ধৃতি-মান

শুভাশিস চৌধুরী পর্ব-৩ হাফলং পাহাড়ের গায়ে গায়ে ওরা কিছুক্ষনের মধ্যেই চলে এলো যেখানে ,সে তো এক বিস্তীর্ণ সবুজের সমারোহ!এখানে পাহাড়ের ঘাসে ঢাকা শরীর দিয়ে বানানো হয়েছে,ঢেউ খেলানো মাঠ।একটু দূরে দাঁড়িয়ে থেকে পাহাড় যেন পাহাড়া দিচ্ছে নিজের মাঠকে।এখানেও সেই মেঘ পাহাড়ের আকাশকে ছুঁয়ে থাকার চেষ্টা।প্রদীপ এখানে ওদের নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করল। দুজনে নির্বাক।সামনে সাজানো পার্কের […]readmore

পশ্চিমবঙ্গ

পাহাড়ে গিয়ে জিটিএর দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৮ সেপ্টেম্বর– গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর (জিটিএ) চিফ এগ্‌জিকিউটিভের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অনীত থাপা। তার পরেই পাহাড়ের এই স্বায়ত্তশাসিত প্রশাসন সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তৈরি হয়েছিল অচলাবস্থা। তা কাটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর […]readmore

পশ্চিমবঙ্গ

বিধিভঙ্গের অভিযোগে ৯১৯ টি হোটেলকে বন্ধের নির্দেশ পুরসভার

কলকাতা, ৮ সেপ্টেম্বর- অগ্নি সুরক্ষা বিধিভঙ্গের কারণে এবার কলকাতার ৯১৯ টি হোটেলকে বন্ধ করার নোটিসও দিল কলকাতা পুর নিগম। ৯৬০ টি হোটেল ও গেস্ট হাউসে সমীক্ষা চালায় কলকাতা পুরসভা। তার মধ্যে অগ্নি সুরক্ষা বিধি মানার ক্ষেত্রে মাত্র ৪১ হোটেল পাশ করেছে। বাকি সব হোটেলেই এই সুরক্ষা বিধি মানা হচ্ছে না বলে মনে করছে পুরসভা। অর্থাৎ […]readmore

পশ্চিমবঙ্গ

নিজামস থেকে করিমস, পুজোর আগে ৪০ টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড

কলকাতা, ৭ সেপ্টেম্বর- বেশ কিছুদিন ধরেই কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের মান পরীক্ষা করতে নেমেছিলেন কলকাতা পুরসভার কর্মীরা। মোটা টাকা দিয়ে কী মানুষ আসলে কী খাচ্ছে দিনের পর দিন, পুজোর আগেই তা সামনে আনতে অভিযান চলে। সেই অভিযানেই কোথাও পাওয়া যায় পচা খাওয়ার, ছত্রাকে ভরা খাবার। আর তারপরেই অ্যাকশনে কলকাতা পুরসভা। এবার শহরের নামী ৪০ টি […]readmore

পশ্চিমবঙ্গ

একমাসব্যাপী সেবা সঙ্কল্প অভিযানের আয়োজন করছে বিজেপি, ঘোষণা শমীকের

কলকাতা, ৭ সেপ্টেম্বর– প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের নিরবচ্ছিন্ন ২৫ বছর পূর্তি এবং কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একমাসব্যাপী রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতার একটি সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা ও পরিকল্পনা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনার […]readmore

পশ্চিমবঙ্গ

অভিষেকের বিরুদ্ধে কেন বারবার এফআইআর, প্রশ্ন তুলল আদালত

কলকাতা, ৭ সেপ্টেম্বর– রাজ্যে পালাবদলের পরেই একের পর এক ইস্যুতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার এই এফআইআর দায়ের নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। নতুন মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, ‘যথেষ্ট হয়েছে। আমি ক্লান্ত।’  পরিস্থিতির পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রেও আদালতের অনুমতি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হতে পারে […]readmore

পশ্চিমবঙ্গ

বাড়ল বার্ধক্য ভাতা, আগের সরকারের ‘ওয়েটিং লিস্ট’ বাতিলের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর- বাংলায় নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা। আবার এই ভাতার ক্ষেত্রে বিগত সরকারের যে ‘ওয়েটিং লিস্ট’ ছিল তাও বাতিল করা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে এই ভাতার উপভোক্তারা এক হাজার টাকার পরিবর্তে দেড় […]readmore