বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের, আট ইনটার্ন চিকিৎসককে শো-কজ

কলকাতা, ১৭ নভেম্বর– চোরবাগান কান্ডের আবহে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জেরে এবার আট ইন্টার্ন চিকিৎসককে শো-কজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। কেন ডিউটি না করে সেই সময়ে চিকিৎসকেরা সাংবাদিক বৈঠক করলেন সেই প্রশ্নই করা হয়েছে শো-কজে। আগামী তিন দিনের মধ্যে শো-কজের জবাব তলব করা হয়েছে। ইন্টার্নদের  তালিকায় রয়েছেন সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং […]readmore

পশ্চিমবঙ্গ

বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, অভিষেককে শো-কজ আদালতের

কলকাতা, ১৭ নভেম্বর– বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করে দেখানোর অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। পনেরো দিনের মধ্যে তাকে জবাব দিতে বলেছে আদালত। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, বিচারব্যবস্থা কোনও রায় দিলে, তা নিয়ে প্রশ্ন করার অধিকার তার আছে। কারণ তিনি জনপ্রতিনিধি।             সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া […]readmore

পশ্চিমবঙ্গ

ভারতমাতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বেলডাঙা, মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর- ভারতমাতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল জমানায় বারবার মুর্শিদাবাদ উত্তপ্ত হওয়ার প্রসঙ্গ তুলে এনে বলেন, ‘কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে। […]readmore

দেশ

সচিনের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকার স্বাদ নিলেন ব্রিটেনের হবু রাজদম্পতি

মুম্বাই: রাজকীয় রুটিন ছেড়ে মুম্বাইয়ের রাস্তায় স্ট্রিট ফুডের স্বাদ নিতে দেখা গেল ব্রিটেনের আগামী দিনের রাজা-রানিকে। আর তাঁদের সঙ্গী খোদ সচিন তেন্ডুলকর। সোমবার বাণিজ্যনগরী মুম্বাইতে এভাবেই ধরা দিলেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট। দেশের অন্যতম পুরোনো ফটোগ্রাফি স্টুডিও হ্যামিল্টনের বাইরে, ব্যালার্ড এস্টেট এলাকায় তিনজনকে একসঙ্গে হাঁটতে এবং মুম্বাইয়ের স্থানীয় খাবারের স্বাদ নিতে দেখা যায়।তিন দিনের […]readmore

বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়: সহজ ও সরল ভাবনায় আজও অমলিন

মৃত্যুর কিছুদিন আগে দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল মরণের পরে তাঁর প্রধান ইচ্ছা কী? উত্তরে তিনি বলেন, চুটিয়ে আড্ডা মারা এবং সঙ্গে নিয়ে যাওয়া গীতাঞ্জলি বারবার পড়া। ঠিকই ধরেছেন, আজকে আমাদের চর্চা অভিনেতা, কিংবদন্তি মহানায়ক, নাট্যকার, কবি, আবৃত্তিকার, চিত্রকলাবিদ এবং ভালোবাসার প্রকৃত অর্থ খোঁজার জন্য বিশেষভাবে আকুল এক ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। […]readmore

পশ্চিমবঙ্গ

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় জনপ্লাবন, নিরাপত্তার কারণে প্যান্ডেল বন্ধের নির্দেশ

সন্দীপ বসু- দুর্গাপুজোর সময় কলকাতার চোরবাগানের ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। রবিবার ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর রাত। সেখানেই জনপ্লাবন মানকুণ্ডু স্টেশন রোডে। ভিড় সামলাতে না পেরে প্রশাসনের নির্দেশে দর্শন বন্ধ করে দেওয়া হয় মানকুণ্ডু স্পোর্টিং জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ […]readmore

পশ্চিমবঙ্গ

গঙ্গাসাগর মেলায় এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য কপ্টার পরিষেবা

নিজস্ব সংবাদদাতা- বাংলায় পালাবদলের পর আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতে এবারই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হেলিকপ্টার পরিষেবা চালু করছে। সাগরে মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এমনই জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।মুখ্যসচিব বলেন, এই পরিষেবায় ৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়া খাটবে। পুণ্যার্থীরা সিট পিছু বুকিং করে এখানে আসতে পারবেন। এই ব্যাপারে যথাযথ প্রচারও করা হবে। সকালে এসে […]readmore

পশ্চিমবঙ্গ

মানুষ-হাতি সংঘর্ষে ২৫ বছরে মৃত ২০০০

শিলিগুড়ি: জঙ্গল এলাকার পরিধি কমে আসতে পশ্চিমবঙ্গ, ভুটান এবং সিকিম জুড়ে মানুষ-হাতি সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। বুনোদের হামলায় আড়াই দশকে প্রায় দু’হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত তিনশোর বেশি। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রজেক্ট এলিফ্যান্ট বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমনই রোমহর্ষক তথ্য।উত্তরবঙ্গ-সহ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র […]readmore

পশ্চিমবঙ্গ

পঞ্চম এনকাউন্টার বাংলায়, কেন গুলি চালানো হলো, ব্যাখ্যা দিল পুলিশ

কলকাতা, ১৬ নভেম্বর- বঙ্গে ফের এক এনকাউন্টারের ঘটনা। আর তা নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। বীরভূমে ‘দুষ্কৃতী’ রতন শেখের এনকাউন্টারে মৃত্যুর পর থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বাংলায় বিজেপির সরকার আসার ছয় মাসের মধ্যে এই নিয়ে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল। আর সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ‘পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে কি পুলিশ রসগোল্লা […]readmore

বিনোদন

মানুষ হয়তো আমাকে মূলত ‘হই হই…’ গানের জন্যই চিনবেন

আনন্দিতা সরকার আপনার পরিবারের কেউ কি গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন?আমার পরিবারে দূরদূরান্তেও এমন কেউ নেই, যিনি চাকরি করেছেন বা গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পরিবার মূলত ব্যবসাভিত্তিক। চাকরি কিংবা গানবাজনার তেমন কোনও প্রচলন ছিল না। তাহলে আপনাকে কি পরিবারের প্রথম পাথব্রেকার বলা যেতে পারে?বিষয়টা ঠিক সেরকম নয়। আমি প্রথম প্রজন্মের মানুষ, যিনি পেশাগতভাবে […]readmore