বুধবার | ১৯ আগস্ট ২০২৬
পশ্চিমবঙ্গ

আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীকের স্ত্রী ও ভাইকে তলব ইডির

কলকাতা অফিস, ১৪ এপ্রিল – কয়লা কেলেঙ্কারির তদন্তে সোমবার রাতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-এর অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর মঙ্গলবার আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করল ইডি।             সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আইপ্যাক মামলার সঙ্গে সম্পর্কিত হাওয়ালা লেনদেনের অভিযোগের তদন্তে নেমে ইডি প্রতীকের […]readmore

সাহিত্য - সংস্কৃতি

পুস্তক পর্যালোচনা : শম্ভু রক্ষিত ক্রোড়পত্র : বিন্দু

ধৃতিরূপা দাস শম্ভূমিকা! চমৎকার শব্দ গড়লেন সম্পাদক সাম্য রাইয়ান। প্রায় চার বছরের শ্রমলব্ধ ‘বিন্দু’র কাজ— ‘শম্ভু রক্ষিত : পাঠ ও বিবেচনা’। সংকলনটিতে লিখছেন কালীকৃষ্ণ গুহ, অসীমকুমার বসু, দীপঙ্কর সেন, যশোধরা রায়চৌধুরী, সব্যসাচী মজুমদার, শ্যামল রক্ষিত, সুবীর সরকার, ধীমান ব্রহ্মচারী, তৌফিকুল ইসলাম চৌধুরী, সুব্রত ঘোষ, চন্দন দাস, বেবী সাউ, শিবাশিস দত্ত, সুনীল মাজি, নিতাই জানা, বুদ্ধদেব […]readmore

সাহিত্য - সংস্কৃতি

অণু গল্প : রহস্যময়ী পিয়ালী

সুদীপ পালরাত দুটোর সময় পিয়ালী আমায় ফোন করল। গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। মোবাইল ডিসপ্লেতে ছবিসহ পিয়ালীর নাম দেখে ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম। এর কারণ, আমার পাঁচ বছরের মোবাইল জীবনে কোনো যুবতী রাতদুপুরে ফোন করেনি। তাই কিছুটা আতঙ্কিত, কিছুটা পুলকিত।পিয়ালী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। শিশুদের মতো না-থামা কান্না। থামছেই না। আমি থামাতে চেষ্টা করলাম। যতবার […]readmore

বিদেশ

দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান

ওয়াশিংটন, ১৪ এপ্রিল : গত সপ্তাহে ইসলামাবাদে কুড়ি ঘণ্টার ম্যারাথন বৈঠক নিষ্ফলা হয়, আমেরিকা-ইরানের মধ্যে সেই বৈঠকটিতে কোনও সমাধানসূত্র বেরোয়নি। মঙ্গলবার সকালে (ভারতীয় সময়ে) মার্কিন আধিকারিক সূত্রে এপি জানায়, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারে দুই দেশ। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই বৈঠকই আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। তারা চাইছে, এই বৈঠকটিও হোক ইসলামাবাদেই। এ […]readmore

পশ্চিমবঙ্গ

ছাব্বিশের মহারণে নিবিড় জনসংযোগ তার লক্ষ্য

সুমিত চক্রবর্তী, জঙ্গিপুর, মুর্শিদাবাদ – সেটা ১৯৯১ সাল। বাম জমানা। সেবছরের বিধানসভা নির্বাচনে বামেরা ফের সিংহভাগ আসনে জয়লাভ করে সরকার গড়ে। সেই বছরেই একটি ঘটনা রাজনৈতিক মহলে কিছুটা হলেও সাড়া ফেলেছিল। তা হল মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের ভোটের ফল। বেশ অবাক করে দিয়ে এই কেন্দ্রে সেসময় বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে উঠে আসেন চিত্ত মুখোপাধ্যায়। […]readmore

পশ্চিমবঙ্গ

বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করল আম আদমি পার্টি

কলকাতা, ১৪ এপ্রিল- বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তীতে ,আম আদমি পার্টির পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে মাল্যদান করা হলো।মাল্যদান উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র, রাজ্যের দ্বায়িত্ব প্রাপ্ত আইন বিভাগের প্রধান সুশান্ত ভট্টাচার্য, কলকাতায় জেলার দ্বায়িত্ব প্রাপ্ত শুক্লা ভগৎ সহ অন্যান্যরা।readmore

স্বাস্থ্য

প্রতিদিনের ‘প্যান-ডি’—স্বস্তির আড়ালে নীরব ঝুঁকি?

ড. বুলবুল বিশ্বাস, ডক্টর অব ফার্মেসি শহরের ব্যস্ত জীবনে হালকা বুকজ্বালা, ঢেকুর বা অম্বল যেন নিত্যসঙ্গী। আর সেই সঙ্গে নিত্যসঙ্গী হয়ে উঠেছে একটি পরিচিত ট্যাবলেট—Pan-D। ফার্মেসির কাউন্টারে প্রেসক্রিপশন ছাড়াই সহজলভ্য এই ওষুধটি অনেকের কাছেই ‘ইমিডিয়েট রিলিফ’-এর সমার্থক। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে প্রশ্ন উঠছে—এই অভ্যাস কি নিরাপদ?ওষুধ না ‘কম্বিনেশন থেরাপি’?Pan-D আসলে একক কোনো উপাদান নয়; এটি দুইটি […]readmore

পশ্চিমবঙ্গ

বিজেপির জন্য পথ খুলে দিচ্ছে তৃণমূল, দু’দলকে একযোগে কটাক্ষ রাহুল

রায়গঞ্জ, ১৪ এপ্রিল – জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে কংগ্রেস ও তৃণমূল হাতে হাত মিলিয়ে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনে সেই তৃণমূলকেই তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকে দাবি করলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জন্য পথ খুলে দিচ্ছে তৃণমূল।             দিন কয়েক আগেও এসআইআরের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ […]readmore

পশ্চিমবঙ্গ

আমাকে জেলে পাঠিয়ে দিন, ওখানে বসে বেশি ভোট পাব, বিজেপিকে

কলকাতা, ১৩ এপ্রিল – রবিবার শিলিগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলার ২৯৪ টি কেন্দ্রে তিনিই প্রার্থী। বিভিন্ন জনসভা থেকে একাধিকবার এই একই কথা বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কথা মোদির গলায়। তারই পাল্টা সোমবার মমতা বলেন, ‘মোদিজি বলছেন উনি নাকি ২৯৪ আসনে প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন। বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী […]readmore

দেশ

ট্রাইবুনালে আবেদন করলেই ভোটদানের সুযোগ করে দেওয়ার প্রশ্ন নেই, স্পষ্ট

নয়াদিল্লি, ১৩ এপ্রিল- ট্রাইবুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, সোমবার এসআইআর মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।             রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, ইতিমধ্যে ১৬ লক্ষ আবেদন করা হয়েছে। তাদের ভোটদানের সুযোগ করে দেওয়ার আবেদন জানান তিনি। কল্যাণের কথায়, “পশ্চিমবঙ্গের মানুষ আজ সুপ্রিম কোর্টের মুখের দিকে […]readmore