বুধবার | ১৮ নভেম্বর ২০২৬

তৃণমূল জমানার বঞ্চনার কথা স্মরণ করিয়ে আদিবাসীদের উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

 তৃণমূল জমানার বঞ্চনার কথা স্মরণ করিয়ে আদিবাসীদের উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ার, ১৮ নভেম্বর- রাজ্যের আদিবাসী সম্প্রদায়কে ফের উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করলেন, মমতা জমানায় সব প্রকল্প, সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আদিবাসীরা। আর রাজ্যে পালাবদল না হলে এখনও সেই সুবিধা থেকে তারা এখনও বঞ্চিত থাকতেন। বুধবার জনজাতি গৌরব দিবসে আলিপুরদুয়ারের কুমারগ্রামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য শেষে আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় তাকে। তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকও।

            বুধবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই উপলক্ষে কুমারগ্রামের সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন। বর্তমানে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না তারা।” আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে তাদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যারাই শুধু আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দিয়েও আগের সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এবার আর তা হবে না। তিনি জানান, জঙ্গলে জমির পাট্টা দেওয়ার কাজ করেছে নতুন সরকার।

            মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে অভিযোগ করেন, সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের গুন্ডারা আক্রমণ চালিয়েছিল। সেই মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ দেন তিনি। এর জন্য আইজি উত্তরবঙ্গকে পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, “কাউকে ছাড়া হবে না। সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *