কলকাতা, ৮ জুলাই- বারুইপুরে গণধর্ষণ করে খুনের ঘটনায় এবার এনকাউন্টার পুলিশের। ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হল পুলিশের গুলিতে। তদন্তে নেমে পুলিশ প্রথম তাকেই গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে প্রভাসকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিনি পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আর […]readmore
বারুইপুর, ৭ জুলাই- বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী ঘটেছে, তদন্তের গতিপ্রকৃতি, পুলিশের ভূমিকা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমাদের লোকের যদি ওই সময়ের মধ্যে এক শতাংশও শিথিলতা থাকে, […]readmore
কলকাতা, ৭ জুলাই- মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে পনেরোটি অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ১৫টি ‘সাফল্য’— মাত্র দুই মাসে।’ পোস্টের শুরুতেই শাসকদল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। অভিষেকের দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে ‘প্রক্সি’ বিরোধী দলনেতা […]readmore
কলকাতা, ৭ জুলাই– কলকাতার রাস্তায় বুধবার মিছিল করার পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, বুধবার, ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন […]readmore
বাসব মৈত্র প্রতিটি মৃত্যুকে নিয়ে তুমি ছ্যাবলামো করেছ। আজ আর তাই তোমার মৃত্যুকে মানছে না কেউ। মৃত্যুর দিন, তুমি চেয়েছিলে—শ্রাদ্ধে কোনও রবীন্দ্রসঙ্গীত নয়। কুমার শানুর বাছাই করা বলিউড ও বাংলা গান।সংস্কৃতির লোকেরা আঁতকে উঠেছিল। কিন্তু তুমি ওসব পাত্তা দাওনি। তুমি তো সংস্কৃতির লোক নও। কর্মী ছিলে যদিও। তুমি যে বলিউডের নাচের এত ভক্ত— দুর্গা পুজোর […]readmore
বাসব মৈত্র তাহলে সে মদ টা খাবে কোথায়? এত আলো, শুনুনসুনীল গঙ্গোপাধ্যায়কে আমি ইষ্ট মানি, কিন্তু জীবন অনেক পাল্টেছে।এত আলো, এত পুলিশ দিয়েছেন আপনারাআমরা মদ মেশাতে পারিনা।আমরা শুধু মদ চেয়েছি। কারও ক্ষতি নয়।আপনাদের আশঙ্কা তবু ।আমাদের অভিভাবকরা আমাদের দুর্ ছাই করেছে রোজ,আমরা সংসারে ঠিকঠাক টাকা দিইনি।ধার করে জামা কিনে ফেলেছি।ডেলিভারি ম্যান, যেদিন জিন্সের জামা দিয়ে […]readmore
কিভ, ৭ জুলাই : রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আগেই ইউক্রেকে সামরিক সহায়তা দেওয়ার খসড়া প্রস্তাব দিয়েছে নেটো। মঙ্গলবার নেটোর বৈঠকেও হাজির থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আবহেই ইউক্রেনকে আক্রমণের পথ থেকে সরে আসছে না রাশিয়া। সোমবার ভোরে কিভে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। সংবাদসংস্থা এপি জানাচ্ছে, হামলায় অন্তত […]readmore
কলকাতা, ৬ জুলাই– ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরে একবারই হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে বক্তব্য রাখলেও আর তাকে পথে দেখা যায়নি। এবার বারুইপুরকান্ডের প্রতিবাদে মোমবাতি হাতে পথে নামলেন মমতা। স্লোগান উঠল, ‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর।’ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে […]readmore
কলকাতা, ৬ জুলাই– দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। ওই কিশোরীর পরিবার আগেই দাবি করেছিল, গণধর্ষণের শিকার হয়েছে সে। অবশেষে খুনের অভিযোগের পাশাপাশি ধর্ষণের মামলাও দায়ের করা হলো। সোমবার বারুইপুর আদালতে গণধর্ষণের ধারা ৭০ (২)-ও যোগ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা […]readmore
কলকাতা, ৬ জুলাই- আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এই স্কুলের উন্নতিতে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদকে সম্মান দিতে সবার আগে দেশকে রাখতে হবে, পড়ুয়াদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, […]readmore