মঙ্গলবার | ৩০ জুন ২০২৬

দলীয় তহবিল সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ, হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের

 দলীয় তহবিল সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ, হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের

কলকাতা, ৩০ জুন- দলীয় তহবিল সংক্রান্ত মামলাতেও আদালতে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল শিবির। সোমবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী। সোমবার দুপুর ২টোয় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। আদালত জানায়, সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার পর সোমবার অথবা মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। মঙ্গলবার সকালে হাইকোর্ট খারিজ করে দিল কালীঘাটের আবেদন। ফলে জরুরি ভিত্তিতে এই শুনানি হচ্ছে না। প্রায় সাড়ে চারশো কোটি টাকার দলীয় তহবিল কার কাছে থাকবে তা নিয়েই লড়াই পৌঁছেছে আদালতের দরজায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় পুলিশ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও যুক্ত করা হয়। কিন্তু মঙ্গলবার বিচারপতি জানিয়ে দিলেন এখনই শুনানি সম্ভব নয়।

            দলীয় তহবিল নিয়ে টানাপড়েনের মাঝে ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, দলের এই বিপুল টাকার উৎসে এবং লেনদেনে কোনও স্বচ্ছতা নেই। অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ প্রশাসন এবং এইচডিএফসি ব্যাঙ্কের ৩টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। পুলিশের এই পদক্ষেপের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *