শনিবার | ২৯ আগস্ট ২০২৬

বীরভূমে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী

 বীরভূমে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৯ আগস্ট- সৌজন্যের রাজনীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার বীরভূমে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন তিনি।

১৬ আগস্ট রামপুরহাটে বাড়ি সংলগ্ন পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদে (টিআরডিএ) দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এদিন সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। স্মৃতিচারণা করে তিনি বলেন, ওনারা (আশিসের পরিবার) আমাকে বলেছেন, প্রশাসন, বিজেপির কেউ উত্তক্ত করেনি। এখানকার বিজেপির কর্মীরা আশিস বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করতেন। বউদি (আশিসের স্ত্রী)-কে আমি নম্বর দিয়ে এসেছি। দাদাকে তো ফিরিয়ে দিতে পারব না। পাশে থাকার দায়িত্ব পালন করব। আমি একটি প্রোগ্রামে ওঁনাকে একটা কালীঠাকুর দিয়েছিলাম। প্রত্যেকদিন সেই ঠাকুরকে পুজো করে বেরোতেন আশিসবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *