বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার সম্মেলনে যোগ দেবে বাংলা

 দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার সম্মেলনে যোগ দেবে বাংলা

কলকাতা, ৯ সেপ্টেম্বর– দীর্ঘ পনেরো বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের বাংলার উপস্থিতি। আগামী ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। সেখানে কেপটাউনে আয়োজিত হতে চলেছে কমনওয়েলথ কান্ট্রিজ স্পিকার কনফারেন্স। লোকসভার অধ্যক্ষের নেতৃত্বে প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি প্রতিনিধিদল যাচ্ছে এই সম্মেলনে, যার অন্যতম মুখ হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ।

            রথীন্দ্র বোস জানান, এই আহ্বান শুধুই একজন অধ্যক্ষের অবস্থান থেকে নয়, বরং একজন খাঁটি রাজ্যবাসী হিসেবে জানাতে চান। তিনি বলেন, ‘আমি সকলকে বলব, আপনারা আসুন, পশ্চিমবঙ্গকে দেখুন। বাংলার উন্নয়নে শুধু ভারী শিল্প বা কারখানা নয়, কৃষ্টি ও সংস্কৃতিতেও যদি কেউ কিছু করতে চান, আমি তাঁদের কাছেও খোলা মনে আহ্বান জানাব।’ দক্ষিণ আফ্রিকা সফরের পর তাঁর পরবর্তী গন্তব্য হতে চলেছে আমেরিকা ও যুক্তরাজ্য (ইউকে)।

            বিরোধী শিবিরের ক্রমাগত সমালোচনাকেও খুব একটা গুরুত্ব দিতে রাজি নন তিনি। নতুন সরকারের ভূমিকা ও বিরোধী সুর প্রসঙ্গে স্পিকার সাফ জানান, ‘সবে পাঁচ শতাংশ সময় পার করেছে এই সরকার। এখনই ‘ত্রাহি মধুসূদন’ রব তুলে তো কোনও লাভ নেই! এখনও তো ৯৫ শতাংশ সময় বাকি রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *