পূর্ব বর্ধমান, ২৫ সেপ্টেম্বর– শুক্রবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক জনসভা থেকে এবার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানকে ‘গর্বের শস্য ভাণ্ডার’ হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী জানান, এই জেলার মানুষ সরকারকে উজার করে সমর্থন দিয়েছেন, তাই উন্নয়ন উজার করে ফেরত দেওয়াটাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।কৃষকদের সুবিধার্থে বিদ্যুতের বিলে বড়সড় ছাড়ের কথা ঘোষণা করেছেন […]readmore
Tags : Suvendu Adhikari
কলকাতা, ২৫ সেপ্টেম্বর- বাংলায় পালাবদলের পরে বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ করিয়েছিল বিজেপির সরকার। এবার সেই গুন্ডাদমন আইনে ছাড়পত্র দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের পাঠানো বিলের খসড়া ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন, ওই বিলের একটি অংশের সঙ্গে ১৯৮৫ সালের এনডিপিএস আইনের সংঘাত তৈরি হচ্ছে। কেন্দ্রের সুপারিশ মেনেই এই […]readmore
কলকাতা, ২৪ সেপ্টেম্বর- আমুলের পরে এবার বাংলায় আদানি গোষ্ঠীর বিনিয়োগ। বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ দেশের প্রথম সারির এই শিল্পগোষ্ঠীর। বৃহস্পতিবার নিউ টাউনে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতাল ও মেডিক্যাল কলেজ এবং গবেষণাকেন্দ্র ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভূমিপুজো এবং শিলান্যাস কর্মসূচির আয়োজন করা হলো। আর সেখানে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি পাশাপাশি উপস্থিত থাকলেন তার স্ত্রী প্রীতি আদানি […]readmore
কলকাতা, ২৩ সেপ্টেম্বর– মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতিবাচক রাজনীতি বাংলা থেকে টাটাকে তাড়িয়েছেন, এদিন মিলনমেলার একটি অনুষ্ঠান থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলায় শিল্পের খরার কারণ হিসেবে চোত্রিশ বছরের বাম জমানাকেও দায়ী করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী আজ অভিযোগ তোলেন, বাম জমানায় বাংলার শিল্পক্ষেত্রে বড় ক্ষতি হয়ে গিয়েছে। কথায় কথায় হরতাল, কারখানায় তালা […]readmore
কলকাতা, ২১ সেপ্টেম্বর- সোমবার বিকেলেই মুম্বই রওনা হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনন্ত অম্বানীর বাড়ির গণেশচতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতেই তার এই মুম্বই সফর। সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি তিনি। তবে তার এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য […]readmore
কলকাতা, ২১ সেপ্টেম্বর- বাংলায় এসে পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী রাজীবরঞ্জন সিং। সোমবার নিউটাউনে একটি আলোচনায় অংশ নিয়ে বাংলার মৎস্যশিল্প বিকাশের জন্য কেন্দ্রীয় প্রকল্পের ৯ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই সেখানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনের ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন, […]readmore
কলকাতা, ১৭ সেপ্টেম্বর– বৃহস্পতিবার গোটা দেশের মতো বাংলাতেও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করল রাজ্য সরকার। কলকাতার বাবুঘাটে এই কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী সহ সরকারি আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। […]readmore
কলকাতা, ১৭ সেপ্টেম্বর- বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তৃতায় নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বাল্যবিবাহ, মাদকমুক্ত পশ্চিমবঙ্গ এবং মহিলাদের আর্থিক সহায়তা— একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিন্দা করে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে জানিয়েছেন, বর্তমান সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, […]readmore
কলকাতা, ১৬ সেপ্টেম্বর- বাংলায় সেবা সঙ্কল্প অভিযান নিয়ে বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলায় আজই এই কর্মসূচির সূচনা হলো। আর সেই কর্মসূচিতে এসে শুভেন্দুকে কার্যত পারফরম্যান্স সার্টিফিকেট দিয়ে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। দাবি করলেন, দেশের অন্যান্য রাজ্যে শুভেন্দু অধিকারীর কাজ নিয়ে চর্চা চলছে। রাজ্যে ক্ষমতায় আসার পর […]readmore
কলকাতা, ১৫ সেপ্টেম্বর- উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাকে সত্যি করেই এবার নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকে প্রার্থী করলে বিজেপি। চন্দ্রনাথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। আর নাম ঘোষণার পরেই হাসি রানি রথকে পাশে নিয়ে সভা করলেন শুভেন্দু। নন্দীগ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, ‘সকলের ছাদ-ভাত-কাজ আমার […]readmore