বুধবার | ২৮ অক্টোবর ২০২৬

Tags : Suvendu Adhikari

পশ্চিমবঙ্গ

একুশের মেডিক্যাল রিপোর্ট কীভাবে প্রকাশ্যে, হাসপাতালকে নোটিস মমতার

কলকাতা, ৫ অক্টোবর– একুশের বিধানসভা নির্বাচনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি বলে আগেই একাধিকবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের দাবির স্বপক্ষে হাসপাতালের রিপোর্টও সামনে এনেছেন তিনি। আর সেই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। এবার সেই ২০২১ সালের চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে আনার অভিযোগে এবার আইনি পথে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ৫ অক্টোবর […]readmore

পশ্চিমবঙ্গ

রাজ্যে চার বিমানবন্দর চালুতে মউ সাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর

কলকাতা অফিস, ৫ অক্টোবর- রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার সেই তালিকায় নয়া সংযোজন উড়ান ২.০ প্রকল্প। বাংলায় নতুন ৪টি বিমানবন্দর চালুর জন্য নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ সাক্ষর হলো। আর সেখানেই ফের পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় দ্বিতীয় […]readmore

পশ্চিমবঙ্গ

একুশে পা ভাঙেনি মমতার, রিপোর্ট দেখিয়ে দাবি শুভেন্দুর, তদন্তের ঘোষণা

কলকাতা, ৩ অক্টোবর- একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পা ভেঙে যাওয়া নিয়ে ‘মিথ্যা প্রচার’ করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পা আদৌ ভাঙেনি, শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এমনই বিষ্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই মিথ্যা প্রচারের জন্য রাজ্য সরকার তদন্ত করবে বলেও ঘোষণা করেছেন তিনি। উপনির্বাচন মিটলেই সেই তদন্তপ্রক্রিয়া শুরু হবে বলে […]readmore

পশ্চিমবঙ্গ

পথের ক্লান্তি ভুলে নতুন ঘর চিনে নিল বিহার থেকে আসা

নিজস্ব সংবাদদাতা, ২ অক্টোবর- দীর্ঘ সফরের ক্লান্তি কাটিয়ে বক্সার নতুন পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে তিন বছরের রয়্যাল বেঙ্গল বাঘিনি। বুধবার বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে পৌঁছনোর পর প্রথম দিন প্রায় পুরোটাই বিশ্রামে কাটিয়েছিল সে। খাবারেও বিশেষ আগ্রহ দেখায়নি। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে ছবিটা বদলে যায়। ঘেরাটোপে পায়চারি শুরু করে […]readmore

পশ্চিমবঙ্গ

‘বড় চোর জেলে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ২ অক্টোবর- বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগরের পরে শুক্রবার নন্দীগ্রামের প্রচারেও গিয়েও একইভাবে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ার প্রচার সভা থেকে নন্দীগ্রামে তৃণমূলের জামানত জব্দ করার আবেদন জানালেন তিনি।             আক্রমণাত্মক সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলের পাপের সীমা নেই, এমনভাবে ভোট করুন, যাতে এই ছিন্নমূলের লোকেরা প্রত্যেকের জামানত […]readmore

পশ্চিমবঙ্গ

রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

রেজিনগর, ১ অক্টোবর- পশ্চিমবঙ্গের রাজনীতিতে অমানবিকতার চরম নিদর্শন দেখিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। আর বিরোধিতা নয়, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা করে বসেন তিনি! এই প্রসঙ্গে এদিন রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে প্রচারে গিয়ে হুমায়ুন কবীরকে অলআউট বিঁধলেন শুভেন্দু। হুমায়ুন কবীরের ‘মৃত্যকামনা’র কথা স্মরণ করিয়ে জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, […]readmore

পশ্চিমবঙ্গ

রাজ্যে কোথাও কোনো জোড়াফুল নেই, তৃণমূল নেই, রেজিনগরে প্রচারে গিয়ে

রেজিনগর, ১ অক্টোবর- রেজিনগর উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে দাবি করলেন, মুর্শিদাবাদের রেজিনগর তো বটেই, রাজ্যের কোথাও তৃণমূল বলে কিছুই নেই। তার মন্তব্য, ‘মাত্র দেড়শো দিনের মধ্যে রাজ্যে কোথাও কোনো জোড়াফুল নেই, তৃণমূলও নেই।’             আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন। এই দুই […]readmore

পশ্চিমবঙ্গ

বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে গিয়ে একাধিক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর- শিক্ষা থেকে সংস্কৃতি সবক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার, বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি গ্রন্থাগারগুলিকেও নতুন করে সাজিয়ে তোলার কথা বলেছেন তিনি। এই ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন শুভেন্দু। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদানির পরে এবার বাংলায় শিল্পে বিনিয়োগ করতে […]readmore

পশ্চিমবঙ্গ

দিনভর কলকাতায় একাধিক কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি

কলকাতা, ২৮ সেপ্টেম্বর– রবিবারের পরে আজও কলকাতায় দুটি কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকালে সোদপুরের লোকসংস্কৃতি ভবনে অঙ্গণ মিলন সেবা কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপির পদাধিকারীরা। এর পর যুব সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেও তার সঙ্গে শুভেন্দু […]readmore

পশ্চিমবঙ্গ

নন্দীগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী, ব্যবধান

কলকাতা, ২৬ সেপ্টেম্বর– বিজেপির টিকিটে প্রতিদ্বন্দিতা করে নন্দীগ্রাম থেকে একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন তিনি। ছাব্বিশের নির্বাচনেও এই কেন্দ্রের পাশাপাশি ভবানীপুরে জয় পেয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে শুভেন্দু ইস্তফা দেওয়ায় এবার সেখানে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয় পাওয়া শুধু নয়, […]readmore