বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬

শিল্পায়ন ইস্যুতে বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর

 শিল্পায়ন ইস্যুতে বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর

কলকাতা, ২৩ সেপ্টেম্বর– মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতিবাচক রাজনীতি বাংলা থেকে টাটাকে তাড়িয়েছেন, এদিন মিলনমেলার একটি অনুষ্ঠান থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলায় শিল্পের খরার কারণ হিসেবে চোত্রিশ বছরের বাম জমানাকেও দায়ী করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

            শুভেন্দু অধিকারী আজ অভিযোগ তোলেন, বাম জমানায় বাংলার শিল্পক্ষেত্রে বড় ক্ষতি হয়ে গিয়েছে। কথায় কথায় হরতাল, কারখানায় তালা বন্ধ করে দেওয়ার ঘটনায় বাংলা থেকে একের পর এক শিল্প সংস্থা বিদায় নিয়েছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন নিয়ে সদিচ্ছা ছিল, সেটা ঠিক। তিনি বাংলায় শিল্প আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তার দলের নেতিবাচক মনোভাবের জন্য তা সম্ভব হয়নি।’

            এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তৃণমূলের সরকারের ক্ষমতায় আসার পরে যে জমিনীতি নিয়েছিল তাতে শিল্প হওয়া কখনও সম্ভব নয়। শিল্প কী হাওয়ায় হবে। বলা হয়েছিল, শিল্পপতিরা জমি খুঁজে নিন। আমি নিজেও কিছু সময় ওই সরকারে ছিলাম। কিন্তু দেখলাম, ওখানে কাজ করা সম্ভব নয়।’ এরপরেই শিল্পমহলকে আশ্বাসের সুরে তিনি জানান, বাংলায় শিল্প গড়তে আরও কোনও সমস্যা হবে না। ডবল ইঞ্জিন সরকার যাবতীয় সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *