শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬

রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

 রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

রেজিনগর, ১ অক্টোবর- পশ্চিমবঙ্গের রাজনীতিতে অমানবিকতার চরম নিদর্শন দেখিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। আর বিরোধিতা নয়, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা করে বসেন তিনি! এই প্রসঙ্গে এদিন রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে প্রচারে গিয়ে হুমায়ুন কবীরকে অলআউট বিঁধলেন শুভেন্দু। হুমায়ুন কবীরের ‘মৃত্যকামনা’র কথা স্মরণ করিয়ে জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “এই লোককে ভোট দেবেন!” তার কথায়, “রাজনীতির ময়দানে লড়াই হয় এবং হবেও, বাক্য বিনিময় হবে, তর্ক হবে, আলোচনা -সমালোচনা হবে, একজন জিতবে-অন্যজন হারবে। আর এখানে হুমায়ুন সাহেব বলছেন আমি প্রতি শুক্রবার প্রার্থনা করছি অজিত পাওয়ারের মতো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি উপরওয়ালার কাছে চলে যান! শত্রু হলেও মুখে এই ভাষা আনি না।” 

            নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে খোঁচা দিয়ে জনতারা উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন শুভেন্দু। তার কথায়, “নওদা থেকে বিধানসভায় গেছেন হুমায়ুন সাহেব। এই ৫ মাসে নওদার লোককে কী দিয়েছেন? একটা ইটই গাঁথতে পারেননি। আগামী ৫৫ মাসেও পারবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *