কলকাতা, ১৬ সেপ্টেম্বর– তৃণমূলের জোড়াফুল প্রতীক কার কাছে যাবে তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। এদিনই নির্বাচন কমিশনের তরফে বাড়তি নথি চাওয়া হয়েছিল তৃণমূলের দুই শিবিরের কাছ থেকে। সেই নথি জমার ডেডলাইনও পার হয়ে গিয়েছে। দুই শিবিরেরই দাবি, প্রতীক তাদের কাছে থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে যা নথি জমা দেওয়ার দিয়েছি। […]readmore
Tags : mamata banerjee
কলকাতা, ১২ সেপ্টেম্বর- প্রতীক কার কাছে যাবে এই টানাপোড়েনের মধ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, শনিবার দুপুরে এ নিয়ে একটি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দুপুরের দিকে হঠাৎ করেই হাজির হন পূর্ব মেদিনীপুরের অতি পরিচিত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যদিও মমতার বাসভবনে ঢোকার মুখে তাকে প্রশ্ন করা […]readmore
কলকাতা, ১২ সেপ্টেম্বর- কার কাছে থাকবে তৃণমূলের প্রতীক, এ নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক শিবিরে। আসল তৃণমূল হিসেবে কারা স্বীকৃতি পাবে, তার ফয়সালা করতে শনিবার দিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে বৈঠকে ডেকেছিল নির্বাচন কমিশন। দু’পক্ষই বৈঠক করেছে এবং নিজেদের আসল তৃণমূল বলে দাবি জানিয়ে এসেছে। আর কিছুদিনেই মধ্যে রাজ্যে দু’টি বিধানসভা আসনে […]readmore
কলকাতা, ১০ সেপ্টেম্বর- শুক্রবার হুগলির মাহেশে সভা করার অনুমতি পেল না কালীঘাট তৃণমূল। এই সভায় বক্তব্য রাখার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট তৃণমূলের সেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন […]readmore
কলকাতা, ৩ সেপ্টেম্বর- বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে ফের রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, গেরুয়া শিবির নিজেদের ভিতরের রাজনৈতিক পরিকাঠামো নিজেরাই ধূলিসাৎ করছে এবং এর ফলে তাদের পায়ের তলার মাটি দ্রুত আলগা হয়ে পড়ছে। বিজেপির অন্দরের পরিস্থিতি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তীব্র আক্রমণ করে মমতা […]readmore
কলকাতা, ৩ সেপ্টেম্বর- বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছেন স্বয়ং অভিষেক। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ দেগেছেন তিনি। তার দাবি, বিজেপির ‘গুন্ডারা’ হাতে অস্ত্র নিয়ে এই ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত। দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি। যদিও বিজেপির রাজ্য সভাপতি […]readmore
কলকাতা, ৩ সেপ্টেম্বর- রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বাংলার রাজ্যপাল আর এন রবির সাক্ষাৎপ্রার্থী কালীঘাট তৃণমূল। পালাবদলের পর থেকেই বাংলার বিজেপির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সরব কালীঘাট তৃণমূল। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনওবা সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগ জানাতে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের দ্বারস্থ হল […]readmore
কলকাতা, ২৯ আগস্ট– কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেস্টিংস থানার পুলিশ। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে আগেই মমতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই এদিন পদক্ষেপ করল পুলিশ। শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল […]readmore
কলকাতা, ২৮ আগস্ট- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে বাংলার বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ক্যাথিড্রাল রোডের এই সমাবেশের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও মমতা নিজে দাঁড়িয়ে সেই পরিস্থিতির সামাল দেন এবং দলীয় কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি দাবি করেন, খুব তাড়াতাড়ি বাংলায় আরও একটা পরিবর্তন আসছে, তৃণমূল […]readmore
কলকাতা, ২৪ আগস্ট- অন্নপূ্র্ণা যোজনার টাকা না পাওয়ার কারণে জেলায় জেলায় মানুষের ক্ষোভের ছবি সামনে এসেছে। আর এবার সেই বিক্ষেভের পারদ চড়তেই আসরে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় যেভাবে পথ অবরোধ, রেল অবরোধ থেকে শুরু করে বিজেপির নেতা ও রাজ্যের মন্ত্রীরা যেভাবে বিক্ষোভের মুখে পড়ছেন সেই ঘটনা তুলে ধরে আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। […]readmore