সোমবার | ১৫ জুন ২০২৬

Tags : mamata banerjee

পশ্চিমবঙ্গ

ঋতব্রতকে বিরোধী দলনেতা চেয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি তৃণমূলের ৫৮ ‘বিদ্রোহী’

কলকাতা, ৩ জুন- জল্পনাকে সত্যি করে এবার বড় ভাঙণের পথে তৃণমূল। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে এবার বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি দিলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। সাদা কাগজে লেখা চিঠিতে ঋতব্রত ছাড়া ওই ৫৮ জন বিধায়কের সাক্ষর রয়েছে।             বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেই জোড়াফুল শিবিরের মধ্যে ভাঙণ চওড়া হচ্ছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের […]readmore

পশ্চিমবঙ্গ

আমাকে আটকাতে পারবে না, ধর্নামঞ্চ থেকে আক্রমণাত্মক মমতা

কলকাতা, ২ জুন- ধর্না কর্মসূচী থেকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে তার বার্তা, ‘জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে (যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই)।’ তৃণমূলনেত্রীর অভিযোগ, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার ‘চক্রান্ত’ হচ্ছে। তবে সেই চেষ্টা ‘বানচাল’ করে দেওয়ার বার্তা দিলেন মমতা। […]readmore

পশ্চিমবঙ্গ

তৃণমূল ভাঙতে ভয় দেখানো হচ্ছে দলের নেতাদের, অভিযোগ মমতার

কলকাতা, ১ জুন – ভয় দেখিয়ে তার দলের নেতা ও বিধায়কদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে বিষ্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে লাইভে এসে তৃণমূলনেত্রীর অভিযোগ, ভয় দেখিয়ে, টাকা ছড়িয়ে তার দলের বিধায়ক-সাংসদকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পদ্মশিবির। আবার তারই দলের কয়েকজন নেতা বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি […]readmore

পশ্চিমবঙ্গ

‘হিসাব হবে’- মমতা-অভিষেককে একযোগে আক্রমণ শুভেন্দুর

কলকাতা, ১৬ মে– আর জি কর কান্ডে ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে শুভেন্দুর বক্তব্যে। দুই কান্ডেরই তিনি শেষ দেখে ছাড়বেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।             মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় আসল দোষীদের আড়াল […]readmore

পশ্চিমবঙ্গ

ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার, আদালত চত্বরে শুনতে

কলকাতা, ১৪ মে-  নির্বাচনের আগে এসআইআর মামলায় শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন, আর ভোট মিটতেই এবার ভোট পরবর্তী অশান্তি একটি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে আদালতে পৌঁছে যান মমতা। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন চৌধুরি।             আজ, বৃহস্পতিবার […]readmore

পশ্চিমবঙ্গ

সমাজমাধ্যমে নিজের পরিচয় বদলালেন তৃণমূলনেত্রী

কলকাতা, ৯ মে– বিধানসভা ভোটের ফল বেরনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলায় ভোট চুরি করেছে বিজেপি। আর ভোট চুরি করে একশো আসনে বিজেপির জয় হয়েছে দাবি তার। তিনি হারেননি বলে বারবার দাবি করেছেন। প্রথামাফিক রাজভবনে (বর্তমানে যার নাম লোকভবন) গিয়ে ইস্তফাপত্রও দেননি তিনি। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনে সমাজমাধ্যমে নিজের পরিচয় বদলালেন তৃণমূলনেত্রী। […]readmore

পশ্চিমবঙ্গ

দলবিরোধী মন্তব্যের জন্য পাঁচ মুখপাত্রকে শোকজ তৃণমূলের

কলকাতা, ৮ মে– বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই গৃহযুদ্ধে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা প্রকাশ্যে দলের নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। তাতে দলের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে। এবার সেই ক্ষোভকে কড়া হাতে দমন করতে তৎপর হল জোড়াফুল শিবির। দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল।             দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েনের সই […]readmore

পশ্চিমবঙ্গ

পাশে থাকার বার্তা দিয়ে কালীঘাটে মমতার বাড়িতে অখিলেশ যাদব

কলকাতা, ৭ মে – উত্তরপ্রদেশের মডেলে বাংলার ভোটেও কারচুপি হয়েছে। বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে বঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে, এদিন কলকাতায় এসে এমন দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাংলায় পালাবদলের পরে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন অখিলেশ। মমতার বাড়িতে সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।             মমতার বাসভবনে পৌঁছেই নির্বাচনে […]readmore

পশ্চিমবঙ্গ

পদত্যাগপত্র তিনি দেবেন না, অনড় মমতা

কলকাতা, ৬ মে – মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনওভাবেই পদত্যাগপত্র দেবেন না। কারণ ভোট চুরি করে বিজেপি জিতেছে বলে দাবি করেছেন তিনি। বুধবারও নিজের অবস্থানে অনড় থাকলেন তিনি। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” সেই সঙ্গে […]readmore

পশ্চিমবঙ্গ

ভোটে হারেননি, পদত্যাগ করবেন না, ঘোষণা মমতার

কলকাতা, ৫ মে-  ছাব্বিশের বিধানসভা ভোটের ফল বেরনোর পরেই তৃণমূলনেত্রী অভিযোগ করেছিলেন, ভোট লুঠ করেছে বিজেপি। আর আজ কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, প্রথামাফিক তিনি লোকভবনে পদত্যাগপত্র দিতে যাবেন না। মমতার যুক্তি, তারা হারেননি, ভোট লুঠ করা হয়েছে। তাই পদত্যাগের কোনও প্রশ্ন উঠছে না। আর মমতার এই ঘোষণার পরেই তার সমালোচনায় […]readmore