রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে কী কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি, জল্পনা তুঙ্গে

 নন্দীগ্রামে কী কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি, জল্পনা তুঙ্গে

কলকাতা, ১২ সেপ্টেম্বর- প্রতীক কার কাছে যাবে এই টানাপোড়েনের মধ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, শনিবার দুপুরে এ নিয়ে একটি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দুপুরের দিকে হঠাৎ করেই হাজির হন পূর্ব মেদিনীপুরের অতি পরিচিত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। যদিও মমতার বাসভবনে ঢোকার মুখে তাকে প্রশ্ন করা হলেও তিনি কোনও কথা বলতে চাননি। ওয়াকিবহাল মহলের ধারণা, নন্দীগ্রাম উপনির্বাচনে এবার হয়তো অখিলকেই প্রার্থী করতে পারেন মমতা। অখিল গিরি জানিয়েছেন, ৩ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। উপনির্বাচন নিয়ে প্রাক্তন বিধায়কের পরামর্শ চেয়েছেন তিনি। মমতাকে নিজের মতামত জানিয়েছেন অখিল গিরি। হোয়াটসঅ্যাপেও দলকে পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী। এই আবহে শুক্রবার অখিল গিরিকে ফোন করেন মমতা। তাকে শনিবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান তিনি। প্রার্থী করা নিয়ে অখিল জানান, তিনি দলের অনুগত সৈনিক। দল তাকে কোনও নির্দেশ দিলে তিনি তা পালন করবেন। তিনি চান, মমতা নিজের পছন্দ মতো প্রার্থী বেছে নিক। তবে স্থানীয় প্রার্থীর অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন অখিল। যদি দল তাকে প্রার্থী করে তাহলে সেই নির্দেশ তিনি মানতে বাধ্য বলেও মনে করেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *