কলকাতা, ১৬ মে– আর জি কর কান্ডে ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে শুভেন্দুর বক্তব্যে। দুই কান্ডেরই তিনি শেষ দেখে ছাড়বেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন সরকার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় আসল দোষীদের আড়াল […]readmore
Tags : mamata banerjee
কলকাতা, ১৪ মে- নির্বাচনের আগে এসআইআর মামলায় শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন, আর ভোট মিটতেই এবার ভোট পরবর্তী অশান্তি একটি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে আদালতে পৌঁছে যান মমতা। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন চৌধুরি। আজ, বৃহস্পতিবার […]readmore
কলকাতা, ৯ মে– বিধানসভা ভোটের ফল বেরনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলায় ভোট চুরি করেছে বিজেপি। আর ভোট চুরি করে একশো আসনে বিজেপির জয় হয়েছে দাবি তার। তিনি হারেননি বলে বারবার দাবি করেছেন। প্রথামাফিক রাজভবনে (বর্তমানে যার নাম লোকভবন) গিয়ে ইস্তফাপত্রও দেননি তিনি। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনে সমাজমাধ্যমে নিজের পরিচয় বদলালেন তৃণমূলনেত্রী। […]readmore
কলকাতা, ৮ মে– বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই গৃহযুদ্ধে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা প্রকাশ্যে দলের নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। তাতে দলের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে। এবার সেই ক্ষোভকে কড়া হাতে দমন করতে তৎপর হল জোড়াফুল শিবির। দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল। দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েনের সই […]readmore
কলকাতা, ৭ মে – উত্তরপ্রদেশের মডেলে বাংলার ভোটেও কারচুপি হয়েছে। বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে বঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে, এদিন কলকাতায় এসে এমন দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাংলায় পালাবদলের পরে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন অখিলেশ। মমতার বাড়িতে সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। মমতার বাসভবনে পৌঁছেই নির্বাচনে […]readmore
কলকাতা, ৬ মে – মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনওভাবেই পদত্যাগপত্র দেবেন না। কারণ ভোট চুরি করে বিজেপি জিতেছে বলে দাবি করেছেন তিনি। বুধবারও নিজের অবস্থানে অনড় থাকলেন তিনি। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সাফ জানিয়ে দেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” সেই সঙ্গে […]readmore
কলকাতা, ৫ মে- ছাব্বিশের বিধানসভা ভোটের ফল বেরনোর পরেই তৃণমূলনেত্রী অভিযোগ করেছিলেন, ভোট লুঠ করেছে বিজেপি। আর আজ কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, প্রথামাফিক তিনি লোকভবনে পদত্যাগপত্র দিতে যাবেন না। মমতার যুক্তি, তারা হারেননি, ভোট লুঠ করা হয়েছে। তাই পদত্যাগের কোনও প্রশ্ন উঠছে না। আর মমতার এই ঘোষণার পরেই তার সমালোচনায় […]readmore
কলকাতা, ৪ মে- দেড় দশক পরে ফের পরিবর্তনের ঝড় বাংলায়। এবার জোড়াফুল বদলে বাংলায় ফুটল পদ্মফুল। অর্থাৎ এবার পদ্মাসনে বাংলা। খবরটি লেখা পর্যন্ত বিজেপি ২০৫ টি আসনে এগিয়ে (কোনও কোনও আসনে জয়ী) এবং ৮২ টি আসনে এগিয়ে তৃণমূল। বাংলায় এই গেরুয়া ঝড়ের পরে সমাজমাধ্যমে শুভেন্দু অধিকারী লিখলেন, এই ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থার প্রতিফলন। […]readmore
কলকাতা, ২ মে- দু’শোর বেশি আসনে জিততে চলেছে তৃণমূল, শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ফের এমন বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতার সঙ্গেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে মমতা দাবি করেছেন, ভুয়ো এক্সিট পোল দেখিয়ে বিজেপি সাধারণ মানুষকে প্রতারিত করছে। তার দাবি, এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা […]readmore
কলকাতা, ৩০ এপ্রিল- ভোট মিটতেই সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষা। আর যে ক’টি সমীক্ষা হয়েছে তার মধ্যে বেশিরভাগ সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। সেই সমীক্ষা নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করেছে বিজেপি। মমতার মন্তব্য, ‘ছাব্বিশের নির্বাচনে আমরা ২২৬-এর ওপরে পৌঁছে যাব।’ পাল্টা […]readmore