কলকাতা, ৭ আগস্ট- ছাব্বিশের নির্বাচনে বাংলায় পরিবর্তন এসেছে। আর সেই বদলের বাংলায় প্রথম ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রার আয়োজন করা হলো। স্বাধীনতার মাসের এই প্রকল্প বেশ কয়েকবছর আগে সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলায় এমন কর্মসূচির আয়োজন করা হয়নি। এবার সেই ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির যেন মেগা সেলিব্রেশনের আয়োজন। শুক্রবার নিজের কেন্দ্র ভবানীপুরে এই কর্মসূচির […]readmore
কলকাতা, ৭ আগস্ট- হাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বছর দু’য়েক আগে এই হাতেই হয়েছিল অস্ত্রোপচার। এবার ফের সেই হাতে চোট পেয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। আর তাকে দেখতে শুক্রবার হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তীকে দেখে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাতে […]readmore
কলকাতা, ৬ আগস্ট- প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করে বাংলার বাড়ি নাম দিয়েছিল পূর্বতন তৃণমূলের সরকার। পালাবদলের পরে সেই নাম বদলে করা হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনা। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রকল্পে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আজই ১৮ লক্ষ […]readmore
কলকাতা, ৬ আগস্ট– কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং হীরের নানা ধরনের গয়না সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণের সোনা এবং হিরে। পুলিশ সূত্রে খবর, রিসিভার মাল নিতে গেলে সন্দেহ দেখা দেয় কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে। বিমানবন্দর থেকে হাতেনাতে ধরে ফেলা হয় ওই […]readmore
কলকাতা, ৫ আগস্ট– চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। বুধবার এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ […]readmore
কলকাতা, ৫ আগস্ট- তোলাবাজি যে কোনোভাবে বরদাস্ত করা হবে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পালেরা। এবার সেই তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশনে নামল রাজ্য বিজেপি। তোলাবাজির অভিযোগে মোট ২২ জনকে সাসপেন্ড করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। জানা গিয়েছে, আড়াইশোজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় […]readmore
কলকাতা, ৫ আগস্ট- পুলিশ এবং দমকলের কাজ খতিয়ে দেখতে বুধবার সকালে একের পর থানা, দমকল সদর দপ্তরে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজারে যান। কথা বলেন নগরপাল অজয় নন্দের সঙ্গে। সেখান থেকে যান দমকলের সদর দপ্তর। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ,স্বাস্থ্যমন্ত্রী […]readmore
কলকাতা, ৪ আগস্ট- তার দলের বিধায়ক-সাংসদের ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, তৃণমূল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, আজ সমাজমাধ্যমে লাইভে এসে ফের এমন মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদেও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে সাধারণ নাগরিকদের উপর বিজেপি সরকারের অত্যাচারের অভিযোগ তুলে লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা […]readmore
কলকাতা, ৪ আগস্ট- বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান যে ঋতব্রত শিবিরের কোনও বিধায়ককে করা হতে পারে তা নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো ঋত শিবিরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে। তৃণমূল সরকারের আমলে ঠিক একইভাবে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল মুকুল রায়কে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার […]readmore
কলকাতা, ৩ আগস্ট– সেবাশ্রয় দুর্নীতির সঙ্গে এবার জুড়ে গেল ‘কেরল লবি’-র নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রান্তিক এলাকার জনগণের চিকিৎসার সুবিধায় ‘সেবাশ্রয়’ শিবির শুরু করেছিলেন। ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির হয়েছে বছর দুই ধরে। পরবর্তী সময় জানা যায়, সেবাশ্রয়ের নামে আসলে বিপুল আর্থিক নয়ছয় হয়েছে। ঠিকমতো চিকিৎসা হয়নি অনেকেরই। সেবাশ্রয়ের দুর্নীতির […]readmore
Recent Posts
Recent Comments
Archives
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- July 2019
- June 2019