শুক্রবার | ০৭ আগস্ট ২০২৬

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

 হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

হাসপাতালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ আগস্ট- হাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বছর দু’য়েক আগে এই হাতেই হয়েছিল অস্ত্রোপচার। এবার ফের সেই হাতে চোট পেয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। আর তাকে দেখতে শুক্রবার হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

            মিঠুন চক্রবর্তীকে দেখে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাতে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। তিনি ভাল আছেন। অস্ত্রোপচারের বিষয়টা নীরবেই রাখতে চেয়েছিলেন। চাননি যে এই বিষয়ে খুব বেশি প্রচার হোক। আমরা কয়েক জন জানতাম। আমাকে বলেই গিয়েছিলেন তিনি। আমি আজ দেখে গেলাম। শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

             হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার ডান হাতে ছোট অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। আগেও ওই ওকই জায়গায় অস্ত্রোপচার হয়েছিল। এখন অভিনেতা ভাল আছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক থাকলে আগামী কাল, শনিবার ছেড়ে দেওয়ার কথা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *