মঙ্গলবার | ০৪ আগস্ট ২০২৬

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঋতব্রত শিবিরের বিধায়ক

 পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঋতব্রত শিবিরের বিধায়ক

কলকাতা, ৪ আগস্ট- বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান যে ঋতব্রত শিবিরের কোনও বিধায়ককে করা হতে পারে তা নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো ঋত শিবিরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে।

            তৃণমূল সরকারের আমলে ঠিক একইভাবে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল মুকুল রায়কে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরেই খাতায় কলমে বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও মুকুলকে পিএসির চেয়ারম্যান করা হয়। তা নিয়ে তৈরি হয়েছিল বিধায়ক। আর ছাব্বিশের নির্বাচনের পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙণ ধরে। ঋতব্রতর নেতৃত্বে একদল বিধায়ক নব তৃণমূল গঠন করে। সেই অংশের বিধায়ককেই এই পদে নিয়ে আসা হলো। পরিস্থিতি এখনই এমনই যে, তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে কিনা তাও এখনও নিশ্চিত নয়। সেই আবহেই মঙ্গলবার পিএসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *