রবিবার | ২৫ অক্টোবর ২০২৬

অভয়াকান্ডে ফের আন্দোলনে দুই সংগঠন

 অভয়াকান্ডে ফের আন্দোলনে দুই সংগঠন

কলকাতা, ২৪ অক্টোবর– অভয়াকান্ডে ফের পথে নামতে চলেছে ভয়েস অফ অভয়া এবং ভয়েস অফ উইমেন। সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদ জানিয়েই এবার পথে নামতে চলেছে এই দুই সংগঠন। আগামী ১২ নভেম্বর পথে নামার কথা জানিয়েছেন দুই সংগঠনের প্রতিনিধিরা।

            সম্প্রতি জামিন পান আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতিকান্ডে তাকে জামিন দেয় আদালত। এই ঘটনায় সরব হয়েছেন তৎকালীন আন্দোলনকারী চিকিৎসকেরা। এমনকী এ নিয়ে সরব হয়েছে অভয়ার মা-বাবা। এবার সেই ঘটনাতেই ফের পথে নামার ঘোষণা করল এই দুই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *