বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ

কলকাতা, ২৯ মে– শুক্রবার প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। সেই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। দুপুর গড়াতেই আকাশ কালো করে শহরে শুরু হয়ে যায় বৃষ্টি। সঙ্গে অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়।             আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, শুক্রবার দুপুর ২টো ৪৫ […]readmore

সাহিত্য - সংস্কৃতি

পাঁচটি কবিতা

শিবালোক দাস ১ জন্ম দুহাতে সমুদ্র…শান্ত হয়ে আড়াল করো পশ্চিম!এ কাঁটা যেন ভুলে গেছে, নতমুখে, লজ্জায়।জন্ম এত বিক্ষিপ্ত?অতল সন্ধ্যার ঋণে –রক্ত মেখে দাঁড়ায় ব্যর্থ আলোয়…পরোক্ষ মৌতাতে ক্ষমা আজ অখণ্ড…. ২ পারাপার কৃষ্ণগহ্বরের ঘুণে নির্লিপ্ত জল—জেনেছি কঠিন ভাস্বরে ফুটে ওঠেসহজাত পতন… মাটিতে পুঞ্জীভূত দৃষ্টিপাতে যাকেদেখো, তার অন্তরে কি খুঁজেপাও পারাপার? হাতে একরাশ অন্ধকারশূন্য ঝংকার। ৩ রচনার […]readmore

বিদেশ

দু’শোর বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের

মস্কো, ২৯ মে : এবার রাশিয়ায় বড়সড় হামলা চালাল ইউক্রেন। বিদ্যুৎকেন্দ্রগুলি নিশানা করে দু’শোর বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে মস্কোর তরফে দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মস্কো এবং আশপাশের এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বেশিরভাগ ড্রোনকে ধ্বংস করা গিয়েছে বলেও জানানো হয়েছে। […]readmore

পশ্চিমবঙ্গ

পয়লা আগস্ট থেকে বাংলায় শুরু জনগণনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ মে- আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে জনগণনা, আজ নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা […]readmore

সাহিত্য - সংস্কৃতি

সাক্ষাৎকার : ‘দার্শনিক অবস্থানকে প্রশ্ন করে আরেক দার্শনিকতায় উত্তরণই কবিতার

এই সময়ের বাংলা কবিতার কাঠামোকে নিপুণ দক্ষতায় বিশ্লেষণ করতে যে কয়েকজন তরুণ পারদর্শী সব্যসাচী মজুমদার নিঃসন্দেহে তাদের অন্যতম প্রধান একজন। চলতি বছরে, এই কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সব্যসাচীর ‘চার মাত্রার কথা’। বইটি নিয়েই সব্যসাচী মজুমদারের সঙ্গে আলাপচারিচায় বাসব মৈত্র। আজ প্রথম পর্ব। ১/ আজকের কথোপকথন মূলত আপনার সাম্প্রতিক গদ্য গ্রন্থ “চার মাত্রার কথা” নিয়ে ।এই […]readmore

Uncategorized

বিএসএফকে ১৪২ একর জমি হস্তান্তর, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৮ মে–মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পরেই সীমান্ত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। মন্ত্রীসভার প্রথম বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নে বিএসএফের সঙ্গে আলোচনাও হয়েছে। এবার সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফ-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। ওই জমিতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ […]readmore

পশ্চিমবঙ্গ

তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদে ইস্তফা শান্তনু সেনের, সরব আর জি

কলকাতা, ২৮ মে- ছাব্বিশের ভোটে ভরাডুবির পর থেকেই দলীয় পদ ছাড়ার হিড়িক পড়েছে তৃণমূলে। ইতিমধ্যে দলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে দলীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা পুর নিগমের নানা পদ থেকে পদত্যাগ করছেন তৃণমূলের কাউন্সিলাররা। এবার সেই তালিকায় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বৃহস্পতিবার তিনি দলের জাতীয় মুখপাত্রের […]readmore

বিদেশ

ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ২৮ মে : আমেরিকার এক বন্ধুরাষ্ট্র এবার মার্কিন প্রেসিডেন্টের রোষের মুখে পড়ল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনিশ্চয়তা এখনও কাটেনি। আর সেই আবহের মধ্যে ইরানের সঙ্গে কোনও রকম সমঝোতায় গেলে ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ট্রাম্প।             আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবেই পরিচিত ওমান। বিগত কয়েকদশক ধরে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক […]readmore

সাহিত্য - সংস্কৃতি

সাক্ষাৎকার : ‘বর্তমান সময়ের সমাজের একটা বড় অবক্ষয় সমকামিতা’

গণেশ দেবরায় তরুণ গল্পকারদের মধ্যে একজন। তার বেশ কিছু গল্পে সাম্প্রতিক সময়ের ছবি রয়েছে, যা আধুনিক সমাজ সম্পর্কে প্রশ্ন তোলে, সমাজকে বার্তাও দেয়। গণেশ দেবরায়ের সঙ্গে আলাপচারিতায় বাসব মৈত্র। ১/ প্রথমেই জানতে চাইব,সাহিত্যের প্রতি আকর্ষণ কবে থেকে? কীভাবে এই আকর্ষণের সূচনা? পরিবার থেকে কতটা সমর্থন পান সাহিত্য চর্চার প্রতি?সাহিত্যের প্রতি আকর্ষণ সেই ছোট্টবেলা থেকেই, যখন […]readmore

পশ্চিমবঙ্গ

গোমাতার সেবা থেকে যজ্ঞ, মুখ্যমন্ত্রী হওয়ার পরে মায়াপুর ইস্কনে প্রথমবার

মায়াপুর, নদিয়া, ২৮ মে–মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বৃহস্পতিবার সেই নদিয়াতেই গেলেন, তবে এবার তিনি গেলেন মায়াপুর ইস্কনে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তিনি মায়াপুরের ইস্কনে গেলেন।             শুভেন্দু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর ইসকনে আসার ইচ্ছা ছিল। সেই মতো বৃহস্পতিবার তিনি মায়াপুরের ইসকন মন্দিরে এসে প্রথমে গোশালায় […]readmore