বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

তৃণমূলের সংসদীয় দলেও কী এবার ভাঙণ? কাকলির পোস্টে জল্পনা বাড়ল

কলকাতা, ৫ জুন– বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে আগেই ভাঙণ ধরেছে। এবার দিল্লির সংসদীয় দলেও কী ভাঙণ ধরবে? বঙ্গ রাজনীতিতে এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে এবার লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সমাজমাধ্যমের একটি পোস্টের পরে সেই জল্পনা আরও বেড়েছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে সরব হয়েছেন কাকলি। পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধেই বাংলার […]readmore

পশ্চিমবঙ্গ

জল্পনার অবসান, কলকাতার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

কলকাতা, ৫ জুন- কলকাতা পুর নিগমের মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফার প্রসঙ্গ ঘিরে গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। অবশেষে শুক্রবার মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ। নিজেই সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন। বৃহস্পতিবারই বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার ফিরহাদের ইস্তফায় হাতছাড়া হল কলকাতা পুর নিগম।             শুক্রবার পুর নিগমের চেয়ারম্যান মালা […]readmore

পশ্চিমবঙ্গ

ফের ধাক্কা ট্রাম্পের, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বহালের প্রস্তাবে সায় মার্কিন

ওয়াশিংটন, ৫ জুন : ফের নিজের দেশেই ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর অবস্থানে অস্বস্তি বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার ট্রাম্পের আবেদন উপেক্ষা করে ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্যদের একাংশও বিলটিকে সমর্থন করেছেন। সেটাও আরও […]readmore

পশ্চিমবঙ্গ

পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ দেওয়ার ঘোষণা সরকারের

কলকাতা, ৪ জুন- বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।             রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ […]readmore

সাহিত্য - সংস্কৃতি

কবিতা : মৌচুক্তি

বাসব মৈত্র স্তুতিহীন অনন্তের বাঁকে তবে ধাক্কা খেল বুলডোজার! শহীদ বেদীর পতাকা তখন যেভাবে ছিটকে পড়ল— তার কিছুটা আড়ালেই দাঁড়িয়ে ছিল বাম জমানার দু’এক উচ্চারণ, স্লোগান। মায়াবী আচ্ছন্নতায় বুলডোজার কিছুটা থমকে।সামনে জনা পঞ্চাশ লোক। “রাস্তা আটকে দোকান বসবে? কোনো সভ্য দেশে বসে? আপনি দেবেন আপনার ব্যালকনিতে থাকতে কোনো দুঃস্থকে?” সভ্যদেশ তুমি এই চরাচরে এক অভিজাত […]readmore

বিদেশ

মার্কিন আইনসভায় ধাক্কা ট্রাম্পের, ইরান থেকে বাহিনী সরাতে নির্দেশ

ওয়াশিংটন, ৪ জুন : নিজের দেশেই এবার চাপের মুখে ট্রাম্প। এবার মার্কিন আইনসভায় জোর ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা ‘খর্ব’ করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পাশ হল। অবিলম্বে ইরান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।             সূত্রের খবর, ২১৫-২০৮ ভোটে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন ২১৫ […]readmore

পশ্চিমবঙ্গ

মেয়রের ইস্তফা, বিধাননগর পুর নিগম হাতছাড়া তৃণমূলের

কলকাতা, ৪ জুন– কলকাতা পুর নিগমের পরিস্থিতি টলমল। সেই আবহেই এবার কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভা তৃণমূলের হাতছাড়া হল। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে ইস্তফাপত্র তুলে দেন কৃষ্ণা। জানা গিয়েছে, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন কৃষ্ণা।             আগামী […]readmore

সাহিত্য - সংস্কৃতি

গল্প : ক্ষুদে তারা

ময়ূরী মিত্রপর্ব—১ভালো নাম ক্ষুদিরাম। নিজে নিজেকে ডাকত কাসুটি বলে। খেয়াল করতাম, নিজেকে কাসুটি নামে পরিচয় করানোর সময় এক আরাম লাগত তার কণ্ঠে, জিহ্বায়। জিজ্ঞেস করলে গম্ভীর মুখে বলত— এ আমার ফ্রান্সি নাম। ফরাসি না বলে বলত ফ্রান্সি। যেমন তার বিশেষ্য, তেমনি তার বিশেষণ। আর তেমনি সে নিজে। খোঁচা নোংরা চুল, চকরা হাফ প্যান্ট, লাল-সবুজ গেঞ্জি। […]readmore

পশ্চিমবঙ্গ

প্রথম ধাপে অণ্ণপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার

কলকাতা, ৩ জুন – বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। ভোটপর্বে বিজেপির ‘সংকল্পপত্রে’ বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। এবার টাকাও দেওয়া শুরু হলো। প্রথম পর্বে এদিন ২৮ লাখ ২৫ হাজার […]readmore

পশ্চিমবঙ্গ

সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সমন ইডির

কলকাতা, ৩ জুন : এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সমন হাতে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগেই বিধানসভায় স্বাক্ষর বিতর্কে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। সেই পরিস্থিতির মধ্যে এবার অভিষেকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার […]readmore