সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

Month: October 2026

পশ্চিমবঙ্গ

পাটের মণ্ডপে পরিবেশ রক্ষার বার্তা

সুভেন রাহা বাংলার শারদোৎসবে ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে নজর কাড়তে প্রস্তুত বেহালার লুনা সেভেন স্টার ক্লাব। এবারের দুর্গাপুজোয় তাদের মূল ভাবনা পাটতন্তু। বীরেন রায় রোডের এই পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে পাট ও পাটজাত সামগ্রী দিয়ে। বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্পের পুনরুজ্জীবন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরাই উদ্যোক্তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমার সাজপোশাকেও […]readmore

পশ্চিমবঙ্গ

১০০ কেজি সোনার গয়নায় সাজলেন দুর্গা

সন্দীপ বসু- দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম দেবী দুর্গাকে সাজানো হয়েছে সম্পূর্ণ ১০০ কেজি খাঁটি সোনার অলঙ্কারে। ঐতিহ্যবাহী শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির এই পুজো ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একটি খ্যাতিমান স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেবীকে রাজকীয় সাজে সাজিয়ে তোলা হয়েছে।টানা ৬৩ বছর ধরে যে মাঠে এই পুজো হয়ে আসছিল, সেখানে ক্রিকেট […]readmore

পশ্চিমবঙ্গ

ভাতা-নির্ভর নয়, আত্মনির্ভরতার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৪ অক্টোবর– হলদিয়ায় একটি আধুনিক ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়া পেট্রোকেমিক্যালে তৈরি ‘দেশের বৃহত্তম’ ফেনল এবং অ্যাসিটোন উৎপাদন কারখানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর বার্তা, আত্মনির্ভর ভারতের অন্যতম প্রতীক!             তিনি জানান, এই ভাবে সারা পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর হতে হবে। রাজ্য বড্ড ভাতানির্ভর হয়ে পড়েছে। চতুর্থীর দিন সকাল […]readmore

পশ্চিমবঙ্গ

ক্যামাক স্ট্রিট কান্ডে পাঁচ ঘণ্টা জেরার পরে বাইরে এসে মুখ্যমন্ত্রীকে

কলকাতা, ১৪ অক্টোবর- ক্যামাক স্ট্রিট কান্ডে বুধবার শেক্সপিয়র থানায় হাজিরা দিলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পাঁচ ঘন্টা ধরে জেরার পরে বাইরে বেরিয়ে এসে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ভুল তথ্য ছড়ানোর জন্য কটাক্ষ করলেন বিজেপিকে।             হাজিরা প্রসঙ্গে অভিষেক বলেন, প্রত্যেকটা তদন্তে, যে কোনও মামলায় তিনি যতটা পেরেছেন সহযোগিতা করেছেন। কোনওদিন কোনও […]readmore

পশ্চিমবঙ্গ

টানা কয়েক মাসের প্রচেষ্টায় ধাতুর দুর্গা তৈরি করলেন শিল্পী

সন্দীপ বসু- বাড়ির বিভিন্ন ফেলে দেওয়া বৈদ্যুতিক সামগ্রী, লোহা কিংবা কাঠের জিনিস কাজে লাগিয়েও মা দুর্গার মূর্তি গড়ার অসম্ভবকে সম্ভব করলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের এক শিল্পী। দুর্গাপুজোর সমস্ত প্রস্তুতির মাঝে সেই অসাধ্য সাধন করেছেন শিল্পী নারায়ণ রায়। তিনি মাটির পরিবর্তে ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি করে ফেলেছেন দেবী দুর্গা।রবীন্দ্র ভারতী থেকে ডিপ্লোমা […]readmore

দেশ

দেশজুড়ে বৃষ্টি কমল প্রায় ৫৪ শতাংশ

নয়াদিল্লি: বর্ষার ঘাটতির কারণে এবার দেশের একাধিক রাজ্যে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশকে ‘খরাকবলিত রাজ্য’ বলে ঘোষণা করেছে অন্ধ্র সরকার। অন্ধ্রপ্রদেশের ২১টি জেলার ৬৮৮টি মণ্ডলের মধ্যে ৩৮৮টিকে খরাকবলিত ঘোষণা করা হয়েছে। এই ৩৮৮টি খরাকবলিত মণ্ডলের মধ্যে ২৮৩টি মণ্ডলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর আকার নিয়েছে। বাকি ১০৫টি মণ্ডলকে মাঝারি খরার আওতায় রাখা হয়েছে। জুন থেকে […]readmore

পশ্চিমবঙ্গ

কালীঘাট তৃণমূলের মিছিল শুরু হতেই আটকে দিল পুলিশ

কলকাতা, ১৩ অক্টোবর– পুজোর আবহে রাজ্যে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হবে বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। আর এদিন সেই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলন দেখা গেল।             পুলিশের ‘অনুমতিহীন’ তকমা সেঁটে মমতা তৃণমূলের প্রতিবাদ মিছিল রাজাবাজারে শুরু হতেই তা আটকে দেওয়া […]readmore

পশ্চিমবঙ্গ

দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলায় আসছেন শাহ, বেলুড়, বালি হয়ে যাবে শোভাবাজার

কলকাতা, ১৩ অক্টোবর- দুর্গাপুজোয় বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বেলুড় মঠ ঘুরে কলকাতার বেশ কয়েকটি পুজো মন্ডপে যাবেন তিনি। শোভাবাজার রাজবাড়িতেও তার যাওয়ার কথা রয়েছে।             পালাবদলের বাংলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা অন্য উন্মাদনা এবার রয়েইছে। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে পুজোর উদ্বোধনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার যে বাঙালিকে এই […]readmore

পশ্চিমবঙ্গ সাহিত্য - সংস্কৃতি

ধৃতি-মান

শুভাশিস চৌধুরী শেষপর্ব মালপত্র বলতে যা আছে সে তো শুধু ধৃতির।তাও একটা ট্রলি স্যুটকেস।বাকি একটা শান্তিনিকেতনী ঝোলানো কাপড়ের কাঁধ-ব্যাগ।মানসের এইখানে এসে জামা কাপড় কেনাতে, বাড়তি একটা ক্যারিব্যাগ।তা ও অনায়াসে ওর ঝোলানো ব্যাগে ঢুকে গেল। প্রদীপের গাড়িতে যথা সময়ে পৌঁছে গিয়ে দেখে, স্টেশন চত্বর ফাঁকা। ওরা দুজন যাত্রী সারা স্টেশন জুড়ে।মাত্র দুটো চায়ের সাথে হালকা খাবারের […]readmore

পশ্চিমবঙ্গ

বারাসতের কালীপুজোকে স্বীকৃতি দিতে ইউনেস্কোর দ্বারস্থ বাংলার সরকার

কলকাতা: আলোয় আলোয় রাতের শহর। মণ্ডপের সামনে মানুষের ঢেউ। কোথাও প্রতিমার বিশালত্ব, কোথাও শিল্পের অভিনবত্ব, কোথাও আবার আলোর কারুকাজে চোখ আটকে যায় দর্শনার্থীদের।কালীপুজোর কয়েকটা দিন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসত যেন নিজের চেনা চেহারা ভুলে যায়। বিকাল নামলেই রাস্তায় রাস্তায় জনস্রোত। রাত যত বাড়ে, মণ্ডপে মণ্ডপে ভিড়ও তত জমাট বাঁধে। পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে […]readmore