সোমবার | ১৬ নভেম্বর ২০২৬

Month: October 2026

পশ্চিমবঙ্গ

শিবের কোলে উমা, দেবী দশভুজা নন

মণ্ডল বাড়িতে ২১৮ বছরের হরগৌরী পুজো সন্দীপ বসু- দশ হাতে অস্ত্র নিয়ে দশভুজা দুর্গাই আমাদের চেনা। যেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছেন নিজের বাহন সিংহকে নিয়ে। কিন্তু এক অন্য ধরনের দুর্গাপুজো হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ইছাপুরের ঐতিহ্যবাহী মণ্ডল বাড়িতে।এখানে মা দশভুজা রূপে পূজিত হন না। বাড়ির মেয়ে-জামাই হর, গৌরী রূপেই শিবের কোলে মা দুর্গা বিরাজমান। […]readmore

পশ্চিমবঙ্গ

দিল্লির আঁচ কলকাতায়, এবার জ্ঞানেশ কুমার হঠাও মিছিলের ডাক কালীঘাট

কলকাতা, ১২ অক্টোবর– জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দিল্লি। এবার সেই আন্দোলনের আঁচ পড়তে চলেছে কলকাতাতেও। কালীঘাট তৃণমূলের ডাকে কলকাতায় হতে চলেছে জ্ঞানেশ কুমার হটাও মিছিল। মঙ্গলবার  রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিলে হাঁটতে পারেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে একটি প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। তবে গোটা কর্মসূচিই নির্ভর করছে পুলিশের অনুমতির উপর। […]readmore

পশ্চিমবঙ্গ

দেবীপক্ষে নিয়োগ রাজ্য পুলিশে, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ অক্টোবর- পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দেবীপক্ষেই রাজ্য পুলিশে আনুষ্ঠানিকভাবে সেই নিয়োগ হলো।  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর বার্তা, ‘হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না।’ […]readmore

পশ্চিমবঙ্গ

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে তীব্র কটাক্ষ শমীক ভট্টাচার্যের

কলকাতা, ১০ অক্টোবর– মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণের পর দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তার দাবি, মুখোশ পরে দেশবিরোধী শক্তি কাজ করছে। হতাশা থেকে আন্দোলন। মৃতরা বেঁচে ওঠার চেষ্টা করছে।             শনিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগদের দাবিতে পথে নেমেছে ককরোচরা। তা রুখতে দিল্লিকে […]readmore

পশ্চিমবঙ্গ

মহালয়ার দিনে বঙ্গে চালু ১১২ পরিষেবা, পুলিশের গায়ে হাত পড়লে

কলকাতা অফিস, ১০ অক্টোবর- আপৎকালীন পরিস্থিতিতে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে সেজন্য এবার ১১২ পরিষেবা চালু হল বঙ্গে। মহালয়ার দিনে পুলিশের বহরে যুক্ত হলো সাড়ে চাড়শো মোটরবাইক। থানা প্রতি বরাদ্দ একটি করে গাড়ি-মোটরবাইক। ৫ মাসে প্রশাসনিক খোলনলচে বদলে ফেলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বললেন, পুলিশের গায়ে হাত দিলে অবস্থা খারাপ হবে। পার্কস্ট্রিট কাণ্ড […]readmore

পশ্চিমবঙ্গ

৪১৭ বছরের পরম্পরাকে আজও অক্ষুণ্ণ রেখেই পুজো হয় সাবর্ণদের বাড়িতে

সন্দীপ বসু- সালটা ১৬১০, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমল। সেই সময় লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর হাত ধরে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের দুর্গাপুজো শুরু। যা আজ কলকাতার আদি দুর্গাপুজো হিসাবে পরিচিত। সেই পুজো আজও চালু আটটি বাড়িতে। বড়িশায় রয়েছে সাজের আটচালা বাড়ি, বড়বাড়ি, মেজবাড়ি, মাঝেরবাড়ি, বেনাকিবাড়ি ও কালীকিঙ্কর ভবন। আর উত্তর কলকাতায় বিরাটি ও নিমতা-পাঠানপুর বাড়ি। সাবর্ণ পরিবারের […]readmore

Uncategorized

আগামী বছর থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৯ অক্টোবর– দীর্ঘদিন ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন ফেরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-এর ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, বিগত তৃণমূল জামানায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র ভোট এ […]readmore

পশ্চিমবঙ্গ

উপনির্বাচনে দুই কেন্দ্রে জয় বিজেপির, নন্দীগ্রামে রেকর্ড ভোট জিতলেন পদ্ম

কলকাতা, ৯ অক্টোবর- বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসার পর এবার উপনির্বাচনেও বাজিমাত বিজেপির। আগের নির্বাচনে জয় পাওয়া নন্দীগ্রাম তো বটেই, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরেও জয় পেল গেরুয়া শিবির। আর এই বিপুল জয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘দুই কেন্দ্রেই রাষ্ট্রবাদী শক্তি জিততে চলেছে। সব রেকর্ড ভেঙে বিপুল সংখ্যক ভোটে জিততে চলেছেন বিজেপির […]readmore

স্বাস্থ্য

প্রি-ডায়াবেটিস কি ডায়াবেটিসের সতর্কবার্তা? জেনে নিন ঘুরে দাঁড়ানোর সহজ উপায়

আমাদের চারপাশে অসচেতনতা ও অনিয়মিত জীবনযাত্রার কারণে নীরবে বাসা বাঁধছে উচ্চ রক্তশর্করার সমস্যা। তবে রক্তে শর্করার মাত্রা বিপদসীমা ছুঁয়ে ফেলার ঠিক আগের ধাপটিই হলো ‘প্রি-ডায়াবেটিস’। এটি মূলত শরীর থেকে আসা একটি শেষ সুযোগ বা সতর্কবার্তা—যা নির্দেশ করে যে এখনই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় লাগাম না টানলে তা পুরোপুরি ডায়াবেটিসে রূপ নিতে পারে। প্রি-ডায়াবেটিস আসলে কী? ভীতি […]readmore

বিদেশ

নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

স্টকহোম: নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক আদালত এবং রাষ্ট্রপুঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান বিচারপতি নেলসন ম্যান্ডেলের হয়ে মামলাও লড়েছিলেন।চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের […]readmore