শনিবার | ০৭ নভেম্বর ২০২৬

Tags : Supreme Court

পশ্চিমবঙ্গ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শীর্ষ আদালতে ধাক্কা মমতা তৃণমূলের

কলকাতা অফিস, ১ অক্টোবর– চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা তৃণমূল কংগ্রেস। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ওই চারটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখার কথা জানায় শীর্ষ আদালত।পুলিশ তৃণমূলের ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল। হাই কোর্ট পুলিশের ওই পদক্ষেপে […]readmore

পশ্চিমবঙ্গ

পুর নির্বাচনের আগেও তৃণমূলের প্রতীক যুদ্ধের ফসয়ালা হচ্ছে না, কমিশনকে

কলকাতা, ২৮ সেপ্টেম্বর- দলের নাম ও প্রতীক নিয়ে ফের ধাক্কা মমতা তৃণমূল শিবিরে। রেজিনগর আর নন্দীগ্রামের উপনির্বাচনে নতুন প্রতীকে লড়াইয়ে নামতে হয়েছে মমতা শিবিরকে। একইভাবে জোড়াফুল প্রতীক পায়নি ঋতব্রত তৃণমূল। এবার পুরসভা নির্বাচনেও হয়তো জোড়াফুল হাতছাড়া হতে চলেছে মমতা শিবিরের। সোমবার ‘প্রতীক-যুদ্ধে’র শুনানি শেষে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে চারমাস সময় দিল শীর্ষ আদালত। অর্থাৎ নভেম্বরের […]readmore

পশ্চিমবঙ্গ

তৃণমূলের বিদ্রোহী দশ বিধায়কের বিধায়ক পদ কী থাকবে, ৮ অক্টোবরের

কলকাতা, ২৮ সেপ্টেম্বর- তৃণমূল কংগ্রেসের ভাঙণের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, সন্দীপন সাহা সহ দশজনের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন মমতাপন্থী তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার সেই মামলা নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বিধায়ক পদের ভাগ্য নির্ধারণের মূল এক্তিয়ার বিধানসভার স্পিকারেরই। আগামী ৮ অক্টোবরের মধ্যে স্পিকারকে এই আবেদনের বিষয়ে […]readmore

পশ্চিমবঙ্গ

সিদ্ধান্ত নিতে কতটা সময় চান, মমতার প্রতীক মামলায় এবার কমিশনকে

কলকাতা, ২৪ সেপ্টেম্বর– অবিভক্ত তৃণমূলের নাম ও প্রতীক আগেই ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে লড়াইয়ের জন্য তৃণমূলের দুই শিবিরকে আলাদা প্রতীক দেওয়া হয়েছে কমিশনের তরফে। আর এ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত কমিশনের কাছে জানতে চায়, নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় […]readmore

পশ্চিমবঙ্গ

ফ্রিজ হওয়া তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতার তৃণমূল, পুরনো

কলকাতা, ২১ সেপ্টেম্বর– জোড়াফুল প্রতীক হাতছাড়া হলেও দলীয় তহবিল নিয়ে আদালতে বড় স্বস্তি মমতা তৃণমূলের। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে কোনও গুরুত্ব না দিয়েই কলকাতা হাইকোর্ট সোমবার জানিয়ে দিল, আপাতত দলীয় তহবিলের অধিকার থাকছে মমতা তৃণমূলের কাছে।             সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য তারা তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে […]readmore

পশ্চিমবঙ্গ

চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক, নির্দেশ শীর্ষ আদালতের

কলকাতা, ১০ আগস্ট- এবার শীর্ষ আদালতে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আগামী তিন সপ্তাহ অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না।             এর আগে চিকিৎসার জন্য […]readmore

পশ্চিমবঙ্গ

বিদেশযাত্রা ইস্যুতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ

কলকাতা, ৭ আগস্ট– চিকিৎসা করাতে বিদেশে যাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা। চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন […]readmore

দেশ

ভোটগণনায় বাধা নেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের, জানিয়ে দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২ মে – ভোটগণনা সংক্রান্ত মামলায় এবার শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের। ভোট গণনাকেন্দ্রে কাউন্টিং সুপারভাইজ়ার বা তার সহকারী বা অন্যান্য গণনাকর্মী হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় বাংলার শাসক দল। কিন্তু তৃণমূলের এই আপত্তির মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানায়, ভোট গণনার কাজে […]readmore

দেশ

মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন ঢুকে পড়লে গণতন্ত্র বিপদের মুখে পড়ে, আইপ্যাক

নয়াদিল্লি, ২২ এপ্রিল – প্রথম দফার ভোট গ্রহণের আগের দিনে আইপ্যাক মামলায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল বাংলার তৃণমূল সরকার। ইডির তল্লাশির সময়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হয়ে যাওয়ার তীব্র সমালোচনা করল আদালত। বুধবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানির সময়ে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন. ভি. আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্টভাবে বলেন, কোনও […]readmore

পশ্চিমবঙ্গ

ভোটের দু’দিন আগে ট্রাইবুনাল ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট, নির্দেশ

কলকাতা, ১৬ এপ্রিল – বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নজিরবিহীন নির্দেশ দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তারা ভোট দিতে পারবেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েক লক্ষ মানুষের অধিকার ফিরিয়ে দিতে সংবিধানের ১৪২ […]readmore