কলকাতা, ৯ জুলাই– ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত স্বস্তি কালীঘাট পন্থী তৃণমূলের। যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করতে পারবে তারা, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকী এই অ্যাকাউন্টগুলি থেকে আইনি খরচের টাকাও নেওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে আদালত। অ্যাকাউন্টের টাকা খরচ করতে পারলেও আপাতত অ্যাকাউন্ট […]readmore
Tags : Trinamool Congress
কলকাতা, ৮ জুলাই– কালীঘাট পন্থী তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতা জুড়ে। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করলেন, তার চেয়ে বেশি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। তার অভিযোগ, বিজেপির দলদাস হয়ে গিয়েছে পুলিশ। আদালতের নির্দেশমতো নিজেদের […]readmore
কলকাতা, ৭ জুলাই- মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে পনেরোটি অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ১৫টি ‘সাফল্য’— মাত্র দুই মাসে।’ পোস্টের শুরুতেই শাসকদল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। অভিষেকের দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে ‘প্রক্সি’ বিরোধী দলনেতা […]readmore
কলকাতা, ৭ জুলাই– কলকাতার রাস্তায় বুধবার মিছিল করার পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, বুধবার, ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন […]readmore
কলকাতা, ৬ জুলাই– ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরে একবারই হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে বক্তব্য রাখলেও আর তাকে পথে দেখা যায়নি। এবার বারুইপুরকান্ডের প্রতিবাদে মোমবাতি হাতে পথে নামলেন মমতা। স্লোগান উঠল, ‘তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর।’ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে […]readmore
কলকাতা, ৪ জুলাই- এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল ভবনের দলীয় কার্যালয় দখল নিয়ে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানির আবহেই কালীঘাট পন্থী তৃণমূলের সব পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানালেন, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তার নেই। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়ছেন। সরাসরি জানালেন, তৃণমূল ভবনের […]readmore
কলকাতা, ৩ জুলাই– পরিষদীয় দলে ভাঙণ ধরিয়ে বিধানসভায় নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একঝাঁক বিধায়ক। এবার পার্টি অফিসেরও দখল নিল ঋতব্রত তৃণমূল। কলকাতার মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে এদিন হঠাৎ করেই বিকেলে পৌঁছে যান ঋতব্রতরা। ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহার মতো বিদ্রোহী বিধায়কেরা। তাদের দাবি, তারা তাদের পার্টি অফিসে […]readmore
কলকাতা, ৩০ জুন- দলীয় তহবিল সংক্রান্ত মামলাতেও আদালতে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল শিবির। সোমবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী। সোমবার দুপুর ২টোয় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। আদালত জানায়, সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার পর সোমবার […]readmore
কলকাতা, ৩০ জুন- একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরেই ধাক্কা। প্রতিবছর যেখানে এই সমাবেশ হয় সেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আর সমাবেশ করা যাবে না বলে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলকে জানিয়ে দিল পুলিশ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে তৃণমূলের দুই শিবিরই আবেদন জানিয়েছিল। মঙ্গলবার লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় […]readmore
কলকাতা অফিস, ২৭ জুন– তৃণমূলের পরিষদীয় দলে ভাঙণ এসেছে আগেই, তারপর ভাঙণ ধরে সংসদীয় দলে। এবার কী তবে কলকাতা পুরসভার কাউন্সিলার দলেও ভাঙণ আসতে চলেছে? শনিবার ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূলের তরফে কলকাতার তোপসিয়ায় একটি বৈঠক ডাকা হয়। আর সেখানেই আমন্ত্রণমূলক চিঠি পাঠানো হয় কলকাতার সব পদত্যাগী কাউন্সিলারকে। আর সেই ডাকে সাড়া দিয়ে হাজির হলেন ৪৭ জন […]readmore