বুধবার | ১৮ নভেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গ

‘বাংলার বাড়ি’ নাম বদলে হলো ‘পশ্চিমবঙ্গ আবাস’, আজই উপভোক্তাদের দ্বিতীয়

কলকাতা, ৬ আগস্ট- প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল করে বাংলার বাড়ি নাম দিয়েছিল পূর্বতন তৃণমূলের সরকার। পালাবদলের পরে সেই নাম বদলে করা হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনা। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রকল্পে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।             আজই ১৮ লক্ষ […]readmore

পশ্চিমবঙ্গ

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার সোনা ও হীরের গয়না

কলকাতা, ৬ আগস্ট– কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং হীরের নানা ধরনের গয়না সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণের সোনা এবং হিরে। পুলিশ সূত্রে খবর, রিসিভার মাল নিতে গেলে সন্দেহ দেখা দেয় কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে। বিমানবন্দর থেকে হাতেনাতে ধরে ফেলা হয় ওই […]readmore

বিদেশ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাসভবনে খোলা হলো জাদুঘর

ঢাকা, ৬ আগস্ট : বছর দু’য়েক আগে এক আগস্ট মাসেই ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন ভারতে। এ বার হাসিনার সরকারি বাসভবন বলে পরিচিত ‘গণভবনে’ খোলা হল জাদুঘর। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়েছে এখানে। নাম রাখা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার এই […]readmore

পশ্চিমবঙ্গ

অভিষেককে বিদেশযাত্রার অনুমতি দিল না আদালত

কলকাতা, ৫ আগস্ট– চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে।              বুধবার এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ […]readmore

পশ্চিমবঙ্গ

তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ বিজেপির

কলকাতা, ৫ আগস্ট- তোলাবাজি যে কোনোভাবে বরদাস্ত করা হবে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পালেরা। এবার সেই তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশনে নামল রাজ্য বিজেপি। তোলাবাজির অভিযোগে মোট ২২ জনকে সাসপেন্ড করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি।             জানা গিয়েছে, আড়াইশোজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় […]readmore

পশ্চিমবঙ্গ

পুলিশ ও দমকলের অফিসে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ আগস্ট- পুলিশ এবং দমকলের কাজ খতিয়ে দেখতে বুধবার সকালে একের পর থানা, দমকল সদর দপ্তরে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজারে যান। কথা বলেন নগরপাল অজয় নন্দের সঙ্গে। সেখান থেকে যান দমকলের সদর দপ্তর। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ,স্বাস্থ্যমন্ত্রী […]readmore

বিদেশ

দুবাইয়ের শিল্পাঞ্চলে হঠাৎ বিষ্ফোরণ, নিছক দুর্ঘটনা নাকি হামলা!

দুবাই, ৫ আগস্ট : এবার দুবাইয়ের শিল্পাঞ্চলের বিষ্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। হঠাৎ করেই দেখা যায় আগুনের গোলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম মেহর দাবি করেছে, ২০ মিনিটের মধ্যে পর পর সাতটি বিস্ফোরণ হয়েছে শিল্পাঞ্চলে।             সেই প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের ঘটনার মুহূর্তের ছবি তোলা এবং […]readmore

দেশ

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৪ আগস্ট– তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে ওই বৈঠকের পরে সাংসদেরা জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাদের সংসদীয় এলাকার কী ভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।             এর আগে নবান্নে গিয়ে পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ […]readmore

পশ্চিমবঙ্গ

ফের বিজেপির সরকারকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ আগস্ট- তার দলের বিধায়ক-সাংসদের ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, তৃণমূল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, আজ সমাজমাধ্যমে লাইভে এসে ফের এমন মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদেও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।             রাজ্যে সাধারণ নাগরিকদের উপর বিজেপি সরকারের অত্যাচারের অভিযোগ তুলে লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা […]readmore

পশ্চিমবঙ্গ

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঋতব্রত শিবিরের বিধায়ক

কলকাতা, ৪ আগস্ট- বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান যে ঋতব্রত শিবিরের কোনও বিধায়ককে করা হতে পারে তা নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো ঋত শিবিরের বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে।             তৃণমূল সরকারের আমলে ঠিক একইভাবে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল মুকুল রায়কে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার […]readmore