রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬

Month: August 2026

বিদেশ

ইরানে অভিযানে মার্কিন সেনার হতাহতের হিসাব দিল পেন্টাগন

ওয়াশিংটন, ২১ আগস্ট : বিগত ছয় মাস ধরে ইরানে অভিযান চালাচ্ছে আমেরিকা। আর সেই সামরিক অভিযানে এখনও পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সাড়ে সাতশোর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর (ট্রাম্পের জমানায় যার নতুন নাম যুদ্ধ দফতর) পেন্টাগনের তরফে সে দেশের আইনসভা কংগ্রেসকে দেওয়া একটি রিপোর্টে এ কথা জানানো হয়েছে।             […]readmore

পশ্চিমবঙ্গ

আদানির হাসপাতাল প্রকল্প বাংলায়, সেপ্টেম্বরে শিলান্যাস

কলকাতা, ২০ আগস্ট– আবার শিল্প সম্ভাবনা বাংলায়। এবার নিউটাউনে হাসপাতাল গড়তে চলেছে আদানি গোষ্ঠী। শেষ পর্যন্ত কোনও পরিবর্তন না ঘটলে আগামী মাসেই সেই হাসপাতাল তথা আদানি আরোগ্য নিকেতনের শিলান্যাস করতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।             সূত্রের দাবি, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। নিউটাউনে ওই জমির আয়তন ৫১.৭৫ […]readmore

পশ্চিমবঙ্গ

নিউমার্কেট এলাকার ১৩ টি হাউস রেস্তোরাঁকে শো-কজ নোটিস

কলকাতা, ২০ আগস্ট– নিউমার্কেটের অগ্নিকান্ডের ঘটনার পরে এবার কড়া পদক্ষেপ নিল দমকল দপ্তর। মির্জা গালিব স্ট্রিটের মোট ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস পাঠানো হল। চব্বিশ ঘণ্টার মধ্যেই তাদের শোকজের জবাব দিতে হবে। সেই জবাব সন্তোষজনক না হলে বন্ধ করে দেওয়া হতে পারে। আবার, বুধবারের অগ্নিকাণ্ডে মৃতদের ২ জনের দেহ আজ […]readmore

পশ্চিমবঙ্গ

বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

কলকাতা অফিস, ২০ আগস্ট- বুধবার গভীর রাতে এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবারও সেই ঝামেলার রেশ চলল। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং ডাকা হয়েছে সেই প্রশ্ন তুলে সরব হয়েছে এবিভিপি। দু’পক্ষের সংঘর্ষে এবিভিপির দুই নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এই […]readmore

বিদেশ

চিনের পর কী এবার পাকিস্তানকে সামরিক সরঞ্জামের জোগান দিচ্ছে তুরস্ক?

ইসলামাবাদ, ২০ আগস্ট : চিনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা সুবিদিত। সামরিক দিক থেকে বরাবর চিনের ওপর নির্ভরশীল পাকিস্তান। এবার কী পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে তুরস্ক? কয়েক দিনে চিন এবং তুরস্ক থেকে পাকিস্তানে সামরিক বিমানের যাতায়াত উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে এমনটাই জানাচ্ছে ‘নিউজ় ১৮’। দাবি করা হচ্ছে, সম্প্রতি প্রায় আড়াই দিনের মধ্যে পাকিস্তানি […]readmore

পশ্চিমবঙ্গ

ভোলবদল অনন্তের, নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ

কলকাতা, ১৪ আগস্ট– নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিরূপ মন্তব্য করার পরেই রাজ্য সরকারের তরফে কেড়ে নেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান। তারপরেও নিজের বক্তব্যে অনড় ছিলেন বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। শেষপর্যন্ত শুক্রবার ভোলবদল করলেন তিনি। আপত্তিকর মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বললেন, ‘নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্যে […]readmore

পশ্চিমবঙ্গ

কন্যারত্ন দিবস পালন বাংলায়, আর্থিক সহায়তা এক লাফে দ্বিগুণ করার

কলকাতা, ১৪ আগস্ট- শুক্রবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যারত্ন দিবস পালিত হলো। তৃণমূল সরকারের সময়ে এই দিনেই পালিত হয়েছে কন্যাশ্রী দিবস। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের বছরে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প নিয়ে এলেও কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি বাংলা। এবার নতুন করে কন্যারত্ন প্রকল্প নিয়ে এলো বিজেপির সরকার, তার সঙ্গে […]readmore

পশ্চিমবঙ্গ

বিভাজন বিভীষিকা দিবস স্মরণ, গ্রেটা ক্যালকাটা কিলিংয়ের কথা মনে করালেন

কলকাতা, ১৪ আগস্ট- বদলের বাংলায় প্রথমবার পালিত হলো ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’।  দেশ স্বাধীন হওয়া যতটা আনন্দের ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের যন্ত্রণা ছিল তার থেকে অনেক বেশি। আর শুক্রবার সেই বিভাজন বিভীষিকা স্মরণ দিবস থেকে দেশভাগের যন্ত্রণার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অভিযোগ তুললেন, পূর্বতন তৃণমূলের সরকার সেই ইতিহাসকে ভোলানোর চেষ্টা করেছে। […]readmore

পশ্চিমবঙ্গ

আগামী শিক্ষাবর্ষেই বিদ্যালয়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৩ আগস্ট– শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবসকে কেন্দ্র করে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। গোটা বিষয়টির দেখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তার উদ্যোগে শ্যামাপ্রসাদকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়িত করতে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিশেষ কমিটি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক ছিল। তাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। […]readmore

বিদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ফখরুল

ঢাকা, ১৩ আগস্ট : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে শাসক দল বিএনপির প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিএনপির প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) তথা রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এএমএম নাসিরউদ্দিনের কাছে ফখরুলের মনোনয়ন জমা দেওয়া হয়েছে।              বৃহস্পতিবারই বিরোধী ১১ দলের জোটের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন […]readmore