কলকাতা, ১০ জুন- লোকভবনে শপথ নেওয়ার দশদিন বাদে অবশেষে দপ্তরের দায়িত্ব পেলেন ৩৫ জন মন্ত্রী। বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। দপ্তর বন্টনের ক্ষেত্রে অভিজ্ঞতাকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমনই নতুন মুখকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়ে ভারসাম্য রক্ষা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দপ্তর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। […]readmore
Tags : West bengal
কলকাতা, ৬ জুন- রেলকে এবার থেকে সব ধরনের সহযোগিতা করবে বাংলার সরকার। শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে বসিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করলেন, পূর্বতন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই বাংলায় আটকে ছিল বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প। এবার সেসব প্রকল্পেরই সুবিধা পাবেন বাংলার মানুষ। ইতিমধ্যে এক লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। […]readmore
কলকাতা, ৪ জুন- বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ […]readmore
কলকাতা, ৩ জুন – বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। ভোটপর্বে বিজেপির ‘সংকল্পপত্রে’ বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। এবার টাকাও দেওয়া শুরু হলো। প্রথম পর্বে এদিন ২৮ লাখ ২৫ হাজার […]readmore
কলকাতা, ২৯ মে- আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে জনগণনা, আজ নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৫ আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা […]readmore
কলকাতা অফিস, ২৭ মে – বুধবার আনুষ্ঠানিকভাবে অণ্ণপূর্ণা যোজনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সব মহিলাদের নতুন করে এই প্রকল্পের জন্য ফর্ম পূরণ করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তাদেরও ফর্মপূরণ করতে হবে। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা […]readmore
কলকাতা, ২৩ মে- বাংলার স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার নতুন রুটম্যাপ তৈরি করছে রাজ্য সরকার, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পূর্বতন সরকারের আমলে যে ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাদের সকলকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেও ঘোষণা […]readmore
কলকাতা, ১৮ মে- প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের তদন্তে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত নবগঠিত এই […]readmore
কলকাতা অফিস, ১২ মে- পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সোমবারই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। আর মঙ্গলবার তাকে দশ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ আগামী ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে প্রাক্তন দমকলমন্ত্রীকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ বা কালো টাকা […]readmore
কলকাতা, ১১ মে– গত শনিবার শুভেন্দু অধিকারী ছাড়া যে পাঁচজন শপথগ্রহণ করেছিলেন তাদের এদিন দপ্তর বন্টন করা হলো। সোমবার এই পাঁচ মন্ত্রীকে দপ্তর বন্টনের পাশাপাশি রাজ্যের নতুন মুখ্যসচিব করা হলো মনোজকুমার আগরওয়ালকে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তিনি। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। পঞ্চায়েত, কৃষি বিপণন […]readmore