বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬

Tags : West Bengal Lagislative Assembly

পশ্চিমবঙ্গ

বিধানসভায় একুশে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২০ জুলাই- একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে বাংলায় যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে সেইসময়েই সোমবার বিধানসভায় একুশে জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ধামাচাপা পড়ে থাকা রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য বেরিয়ে এল, নিঃসন্দেহে তা যথেষ্ট বিস্ফোরক।             রিপোর্টের বয়ান অনুযায়ী, ‘তদন্ত সাপেক্ষে কমিশন মনে করছে, ২১ জুলাই মহাকরণ অভিযানে গুলি […]readmore

পশ্চিমবঙ্গ

দালালরাজ ঠেকাতে অ্যাপনির্ভর অ্যাম্বুলেন্স বাংলায়

কলকাতা, ২০ জুলাই- স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রোগী পরিষেবায় এবার বাংলায় অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স চালু করার উদ্যোগ নেওয়া হলো।বঙ্গ বিধানসভায় সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এক থেকে দুই কোটি টাকা বরাদ্দে এবার একটি অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার প্রস্তাব বিবেচনা করছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। মন্ত্রী বলেছেন, ‘এই […]readmore

পশ্চিমবঙ্গ

রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশ

কলকাতা, ১৩ জুলাই- আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়েছে আগেই। সোমবার সকালে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন বিজেপির তিন প্রার্থী সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। মনোনয়ন পেশের সময়ে তিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।             তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই তিনজন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে […]readmore

পশ্চিমবঙ্গ

বিধানসভায় মানুষের সমস্যার কথা তুলে ধরুন, বিধায়কদের পরামর্শ লোকসভার অধ্যক্ষের

কলকাতা, ৩ জুলাই- বাংলার নবনির্বাচিত বিধায়কদের জন্য এবার দু’দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হল কলকাতায়। লোকসভা সচিবালয়ের ‘প্রাইড’-এর (গণতন্ত্র বিষয়ক সংসদীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান) সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার উদ্যোগে শুক্রবার এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিধানসভার নিয়ম মেনে অধিবেশনে বিধায়কদের কীভাবে বক্তব্য রাখতে হবে, কীভাবে মানুষের কথা তুলে ধরতে হবে […]readmore

পশ্চিমবঙ্গ

অগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ বিধানসভায়, ঘোষণা শুভেন্দুর

কলকাতা, ২৯ জুন- পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেওয়ার […]readmore

পশ্চিমবঙ্গ

দাঙ্গাবাজদের ভিটেমাটি বেচে ক্ষতিপূরণ আদায় করা হবে, গুন্ডাদমন বিলের আলোচনায়

কলকাতা অফিস, ২৯ জুন- দাঙ্গা থেকে শুরু করে উগ্র আইন অমান্যের মতো ঘটনা বাংলায় নতুন নয়। এবার এই ধরনের সংস্কৃতির অবসান ঘটাতে বিধানসভায় দু’টি গুরুত্বপূর্ণ বিল পাশ করাল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পাশ হল ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। আর সেই বিল পাশ হওয়ার […]readmore

পশ্চিমবঙ্গ

বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী গড়বে রাজ্য, ঘোষণা স্বপন দাশগুপ্তর

কলকাতা, ২৫ জুন- তারাতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এক গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভার অধিবেশনে তিনি জানান, তারাতলার মতো যে কোনও বিপর্যয় ঘটলে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়, তার জন্য বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা হচ্ছে। এমন বিপর্যয় ঘটলে যাতে এক মুহুর্ত বিলম্ব না করে […]readmore

পশ্চিমবঙ্গ

সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছে তৃণমূল, তারাতলার বিপর্যয়ে পূর্বতন

কলকাতা, ২৫ জুন- তারাতলার গুদাম বিপর্যয়ে পূর্বতন তৃণমূল সরকার এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিধানসভার অন্দরে বিষ্ফোরক বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে পুরসভার তরফে এই কান্ড নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্টের রেশ টেনে বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই গাফিলতির নেপথ্যে যারা রয়েছেন তাদের কাউকে রেয়াত […]readmore

পশ্চিমবঙ্গ

তৃণমূলে কী এবার বড় ভাঙণ, তাপস রায়ের পোস্ট ঘিরে তোলপাড়,

কলকাতা, ২ জুন– তৃণমূলে কী এবার বড়সড় ভাঙণের ইঙ্গিত? মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায়ের সমাজমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এমন জল্পনা তৈরি হয়েছে। সেখানে তিনি দাবি করেন, বিধানসভায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে হাজির হচ্ছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাপসের এই পোস্টের কিছু সময় পরে বিধানসভায় আসেন ঋতব্রত। তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, সবই […]readmore

পশ্চিমবঙ্গ

বিরোধী দলনেতার মর্যাদা দেওয়া হয়নি, ক্ষোভে ফেটে পড়লেন শোভনদেব

কলকাতা, ১৮ মে – বালিগঞ্জের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে বিধানসভার অধিবেশনে বক্তব্যও রেখেছেন শোভনদেব। কিন্তু এতগুলো দিন কেটে গেলেও বিধানসভার সচিবালয় তাকে বিরোধী দলনেতার মর্যাদা দিচ্ছে না বলে অভিযোগ তুললেন শোভনদেব।             অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশন হয়ে গেলেও কেন এখনও তাকে এই মর্যাদা দেওয়া হয়নি, […]readmore