রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬

Tags : Shamik Bhattachariya

পশ্চিমবঙ্গ

রাজ্যে বিনিয়োগ করবে বিড়লা গোষ্ঠী, ঘোষণা শমীকের

কলকাতা, ৮ আগস্ট- বাংলায় ক্ষমতায় আসার পরেই বাংলাকে শিল্পবান্ধব হিসেবে তুলে ধরতে মরিয়া বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে বাংলায় ৭০০ কোটি বিনিয়োগ করেছে আমুল। এবার রাজ্যে ফের নতুন করে বিনিয়োগ করবে বিড়লা গোষ্ঠী। এদিন এমনই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে আগে অপমানিত হওয়ার পরে ফের বাংলায় বিনিয়োগ করতে চায় বিড়লা […]readmore

পশ্চিমবঙ্গ

তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ বিজেপির

কলকাতা, ৫ আগস্ট- তোলাবাজি যে কোনোভাবে বরদাস্ত করা হবে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পালেরা। এবার সেই তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশনে নামল রাজ্য বিজেপি। তোলাবাজির অভিযোগে মোট ২২ জনকে সাসপেন্ড করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি।             জানা গিয়েছে, আড়াইশোজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় […]readmore

পশ্চিমবঙ্গ

শমীক-দিলীপের পরে তোলাবাজি ইস্যুতে সরব অগ্নিমিত্রা, বার্তা দলীয় কর্মীদের

কলকাতা, ৩ আগস্ট- তোলাবাজি ইস্যুতে এবার দলীয় কর্মীদের সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে এই ইস্যুতে দলের কর্মীদের সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আরও একধাপ এগিয়ে দলেরই একাংশের বিধায়কদের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। এবার অগ্নিমিত্রা জানালেন, তোলাবাজির কোনও অভিযোগ পাওয়া গেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। এমনকী […]readmore

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে কেমিক্যাল হাব তৈরির পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শমীকের

কলকাতা, ৩০ জুলাই– সিঙ্গুরে কী ফের শিল্প সম্ভবনা তৈরি হচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একটি চিঠি দেওয়ার পরেই এই সম্ভাবনা ফের তৈরি হয়েছে। বাংলায় একটি কেমিক্যাল হাব তৈরির জন্য এই আবেদন জানিয়েছেন শমীক। এমনকী সেই হাবটি সিঙ্গুরে করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুরকেও এই শিল্পকেন্দ্র […]readmore

পশ্চিমবঙ্গ

দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ

কলকাতা, ১৬ জুলাই- বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় অংশ নিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, পশ্চিমবঙ্গের কিছু জেলা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গিয়েছে। বাংলাদেশে দুর্গাপ্রতিমার হাত ভেঙে, ঘট তুলে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যেও দিকে দিকে বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে। রথযাত্রার দিন সকালে কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর […]readmore

পশ্চিমবঙ্গ

শুভেন্দুর আপ্তসহায়ককে গুলি করে হত্যা, তদন্তে নামল পুলিশ

কলকাতা, ৭ মে-  শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ককে। গাড়িতে সেই সময়ে তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হন। দু’জনকেই প্রথমে মধ্যমগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনকে কলকাতায় বাইপাসের ধারে […]readmore

পশ্চিমবঙ্গ

ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

কলকাতা, ৬ মে- ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন দলের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। কোথাও মূ্র্তি ভাঙা, কোথাও আবার পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন যেভাবে কড়া […]readmore

পশ্চিমবঙ্গ

ব্রিগেডে হবে নতুন সরকারে শপথগ্রহণ, ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির

কলকাতা, ৬ মে-  বাংলার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে প্রথামাফিক রাজভবনে (বর্তমানে যার নাম লোকভবন) সীমাবদ্ধ না রেখে এবার ব্রিগেড ময়দানে বড় পরিসরে শপথের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল বিজেপি। আগামী ৮ মে শুক্রবার বিকেল চারটের সময় বিজেপির বিধায়ক দলের বৈঠক এবং ৯ মে শনিবার শপথগ্রহণ। ওই দিনই পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সেই বিশেষ দিনটিকেই […]readmore

পশ্চিমবঙ্গ

এবারের নির্বাচন জনতা বনাম তৃণমূলের লড়াই, মিট দ্য প্রেসে শমীক

কলকাতা, ১৮ এপ্রিল – ছাব্বিশের নির্বাচনের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, বরং লড়াইটা বাংলার আমজনতার সঙ্গে তৃণমূলের, শনিবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেসের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দাবি করলেন, বাংলায় এবার পরিবর্তন আসছেই। পরিবর্তন আনার জন্য প্রস্তুত বাংলার আমজনতা।             কলকাতা প্রেস ক্লাবের এই সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য মন্তব্য […]readmore