বুধবার | ০৬ মে ২০২৬

ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

 ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

কলকাতা, ৬ মে- ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন দলের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। কোথাও মূ্র্তি ভাঙা, কোথাও আবার পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন যেভাবে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সেই সুরেই শুভেন্দুও সাফ জানান, কোনও অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। তার কথায়, ‘তৃণমূল বিগত বছরগুলিতে যে অত্যাচার করেছে, আমরা তা ভুলব না। কিন্তু আমরা তাদের মতো কাজ করব না। যারা অন্যায় করেছে, আইনি পথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এদিন বলেন, “নন্দীগ্রামের মানুষের ঋণ আমি চিরকাল মনে রাখব এবং তা শোধ করবই।” বুধবার সকালে নিজের খাসতালুক নন্দীগ্রামে পা রাখতেই জনজোয়ারে ভাসলেন তিনি। আর সেই আবেগের আবহে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিলেন, আগামী ১০০ বছর বাংলা শাসন করবে বিজেপি। তার দাবি, ভবিষ্যতে এমন কাজ করা হবে যাতে রাজ্যে বিজেপির আসন দীর্ঘস্থায়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *