সোমবার | ৩১ আগস্ট ২০২৬

দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের

 দুর্গাপুজোর খুঁটিপুজোয় যোগ দিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের

কলকাতা, ১৬ জুলাই- বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় অংশ নিয়ে রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, পশ্চিমবঙ্গের কিছু জেলা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গিয়েছে। বাংলাদেশে দুর্গাপ্রতিমার হাত ভেঙে, ঘট তুলে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যেও দিকে দিকে বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে।

রথযাত্রার দিন সকালে কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক। তিনি স্পষ্ট করে দেন, গোটা পশ্চিমবঙ্গে এবার নির্বিঘ্নে পুজো হবে। রাজ্যে মৌলবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে দুর্গাপুজোর গান বাজানোর পরে সেখানেই ডিজে বাজিয়ে দেওয়া হয়। ডিজে শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও এই সংস্কৃতি রয়েছে। এমনকী মুর্শিদাবাদেও ডিজে বেজেছে। আবার   দুর্গাপুজোকে ‘উৎসব’ করে দেওয়ায় বিগত তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। শমীকের মন্তব্য, ‘মাঝে আবার দুর্গাপুজোকে পুজো বলা হত না। উৎসব করে দেওয়া হয়েছিল। উৎসব করে দেবী প্রতিমাকে সরিয়ে নিলে কোনও মানুষ কলেজ স্কোয়ারে ঢুকবে না। দুর্গা প্রতিমাকে সামনে রাখতে না পারলে যত বড়ই থিম হোক না কেন লোক আসবে না। এটা পুজো। এই পুজোকে ধরে রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *