বুধবার | ০৭ অক্টোবর ২০২৬

২০২৯-এর লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসন মোদিকে উপহার দেওয়ার অঙ্গীকার শুভেন্দুর

 ২০২৯-এর লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসন মোদিকে উপহার দেওয়ার অঙ্গীকার শুভেন্দুর

কলকাতা, ৭ অক্টোবর- লোকসভা নির্বাচনের এখনও অনেকটা দেরি রয়েছে। কিন্তু তার আগেই এই ভোটে সব আসন জেতার বিষয়ে অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসনেই জেতার দাবি করেছিল তৎকালীন শাসক দল তৃণমূল। এবার সেই একই দাবি শুভেন্দুর গলায়। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার অঙ্গীকার করলেন তিনি।

            মোদির প্রশাসনিক প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভাদনগরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এই ঐতিহাসিক উদযাপনে সামিল হতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পূর্বনির্ধারিত পাহাড় সফর কাটছাঁট করে সরাসরি গুজরাটে পৌঁছন। সেখান থেকেই তিনি স্পষ্ট বার্তা দেন যে, মোদীজির নেতৃত্বেই বাংলা উন্নতির শিখরে পৌঁছবে এবং আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের সমস্ত আসন বিজেপিই জয় লাভ করবে। গুজরাটের মাটিতে দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বিগত সরকারগুলির ভুল নীতি ও তোষণের রাজনীতির কারণে বাংলা বহু বছর ধরে পিছিয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে মোদীজির দূরদর্শী নেতৃত্বে বাংলায় অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়নের কাজ এগোচ্ছে।’

            মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ থেকে শুরু করে ‘আয়ুষ্মান ভারত’-এর মতো কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছেন রাজ্যের প্রতিটি স্তরের নাগরিকরা। তাই আগামী ২৯-এর লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে বাংলার ৪২টি আসনের সবকটিই তাঁকে উপহার দেওয়ার জন্য আমরা অল-আউট লড়াই করব।’ উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১২টি আসন পেয়েছে বিজেপি। ২৯টি আসন সাবেক তৃণমূল ও ১টি আসন কংগ্রেস পেয়েছিল। তবে ২০১৯ সালে ১৮টি আসন পায় পদ্মশিবির। ‘২৪ সালে তা কমে যায়। এই কমে যাওয়া আসন সংখ্যা বাড়নোর টার্গেট নিয়েছেন শুভেন্দু। সব কয়টি আসন তারা পাবেন বলেও জানিয়েছেন। এই অনুষ্ঠানে তৃণমূলকে বিঁধে বলেন, ‘এই দলের নাম ও নিশান মিটে গিয়েছে।’

            ২০০১ সালের ৭ অক্টোবর নরেন্দ্র মোদি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ প্রায় ১৩ বছর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। পরবর্তীতে ২০১৯ ও ২০২৪ সালেও প্রধানমন্ত্রী হয়েছেন। টানা ২৫ বছর রাজ্য ও দেশের প্রশাসনের শীর্ষ পদে থাকার পর এই দিনটি ‘সেবা সংকল্প অভিযান’ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’-র মতো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে বিজেপি। আজকের এই অনুষ্ঠান থেকে বাংলার ৪২টি আসনেই জয়ের ১০০ শতাংশ টার্গেট নির্ধারণ করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *