সোমবার | ২৩ নভেম্বর ২০২৬

জানুয়ারি থেকে বেকার ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 জানুয়ারি থেকে বেকার ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৩ নভেম্বর- আগামী বছরের শুরু থেকেই রাজ্যের নতুন বেকার ভাতা প্রকল্প চালু করে দিচ্ছে বিজেপির সরকার। জানুয়ারি থেকেই তা কার্যকর হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রথম কিস্তির টাকা হাতে পেতে শুরু করবেন বেকারেরা। নির্বাচনের আগের সঙ্কল্পপত্রেও বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলেছিল, কর্মহীন স্নাতকদের মাসে ৩০০০ টাকা করে এবং যারা স্নাতক নন, তাদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তবে সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতিমতো টাকা এখনই চালু হচ্ছে না। আপাতত ১৫ মাস স্নাতকদের এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে ২০০০ টাকা করে। অন্যদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা করে। সঙ্কল্পপত্রের প্রতিশ্রুতিমতো টাকা আপাতত দিতে না-পারার জন্য রাজ্যের কর্মহীনদের ‘সরি’ও বলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি আশ্বাস দেন, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতিমতোই ভাতা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *