সোমবার | ২৪ আগস্ট ২০২৬

পাকিস্তানের আকাশে ফের তুরস্কের সামরিক বিমান

 পাকিস্তানের আকাশে ফের তুরস্কের সামরিক বিমান

ইসমালাবাদ, ২৪ আগস্ট : চিনের পাশাপাশি তুরস্কের সঙ্গে পাকিস্তানের সখ্যতা যে বাড়ছে সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছে। এবার পাকিস্তানের আকাশে তুরস্কের সামরিক বিমানের আনাগোণা আরও বাড়ল। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, মাত্র তিন দিনে বেশ কয়েকবার পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে ওঠা-নামা করেছে তুরস্কের সামরিক বিমান সি-১৩০। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’। ওই দুই বিমানঘাঁটির একটি হল রাওয়ালপিন্ডির নুর খান, অপরটি হল করাচির মসুর। সামরিক বিমানের আনাগোণা কেন এত বেড়েছে সেই প্রশ্নই এখন নানা মহলে।

            তবে এই বিষয়ে পাকিস্তান বা তুরস্কের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। গোয়েন্দা সূত্রে খবর, তুরস্কের ওই বিমানে ড্রোন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র পাঠানো হয়েছে পাকিস্তানে। গোয়েন্দা সূত্রে এ-ও দাবি করা হচ্ছে, তুরস্কের এইচকিউ সিরিজ়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে থাকতে পারে পাকিস্তান। তবে সামরিক বিমানে চাপিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক যন্ত্রপাতি আনা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

            সম্প্রতি পারস্পরিক প্রত্যক্ষ সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। এই চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব অন্য কোনও দেশের আগ্রাসনের শিকার হলে তা তিন দেশের উপরেই অভিন্ন আঘাত হিসেবে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *