শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে বোঝাপড়া প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

 ইরানের সঙ্গে বোঝাপড়া প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৭ এপ্রিল : বোঝাপড়ার বেশিরভাগ ক্ষেত্রেই সহমত হয়েছে আমেরিকা ও ইরান, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী ইরান চুক্তি সাক্ষর করতে নিজে পাকিস্তানে যেতে পারেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

            বৃহস্পতিবার নেভাডা এবং অ্যারিজ়োনা সফরে রওনা দিয়েছেন ট্রাম্প। ওই সফরের আগে হোয়াইট হাউসের সাউথ লন দিয়ে ‘মেরিন ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টার)-এর দিকে যেতে যেতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘যদি ইসলামাবাদে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়, তবে আমিও সেখানে যেতে পারি। ওরা চাইছে আমি যাই।’ পশ্চিম এশিয়ায় শীঘ্রই অস্থিরতা কেটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন ট্রাম্প।

            আগেই দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। আগামী সপ্তাহে সেই মেয়ার ফুরোচ্ছে। সে কথা স্মরণ করিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে পারেন। তবে তেমনটা করার আর প্রয়োজন পড়বে না বলেই মনে করছেন তিনি। গত সপ্তাহে পাকিস্তানই দু’দেশের মধ্যে মুখোমুখি বৈঠকের আয়োজন করেছিল। ইসলামাবাদের এক অভিজাত হোটেলে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ওই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। শীঘ্রই ফের এক দফা বৈঠক হতে পারে আমেরিকা এবং ইরানের। সেই বৈঠকও ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা প্রবল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *