রবিবার | ২৯ নভেম্বর ২০২৬

রেসিপি

 রেসিপি

পাপড়ি বসুরায় (চক্রবর্তী)

আদরকি চিকেন

উ প ক র ণ
চিকেন ৫০০ গ্রাম, টকদই ১০০ গ্রাম, সর্ষের তেল, আদা লম্বা করে কাটা, টমেটো লম্বা করে কাটা, রসুন কুচি, কঁাচালঙ্কা লম্বা করে কাটা
প্র ণা লী
প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে টকদই, নুন, টমেটো কুচি, লঙ্কা কুচি, কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু ভাজা হলে তাতে চিকেন দিয়ে ঢেকে দিন। আধঘণ্টা পর একচামচ গরমমশলা দিয়ে নামিয়ে নিন।

চিকেন-বল স্যুপ

উ প ক র ণ
বোনলেস চিকেন ৫০০ গ্রাম, আদা কুচি, কঁাচালঙ্কা কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, টমেটো ও চিলি সস

প্র ণা লী
চিকেনটা নুন, সাদাতেল, লঙ্কাকুচি, রসুন কুচি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিন। ছোটো ছোটো বলের আকারে বানিয়ে নিয়ে ফুটন্ত গরমজলে বলগুলো সেদ্ধ হতে দিন। কড়াইতে সাদাতেল দিয়ে রসুন কুচি ফোড়ন দিন। চিকেন বলগুলো ওই তেলে ভেজে নিন। দু’কাপ জলে কর্নফ্লাওয়ার গুলে সঙ্গে টমেটো ও চিলি সস দিয়ে সেটা কড়াইতে দিয়ে দিন। চিকেন বলগুলো এই মিশ্রণে দিয়ে দু’মিনিট মতো ফুটিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *