শনিবার | ০৩ অক্টোবর ২০২৬

বায়রনের বাড়িতে অগ্নিকান্ড, আহত বিধায়ক

 বায়রনের বাড়িতে অগ্নিকান্ড, আহত বিধায়ক

কলকাতা অফিস, ৩ অক্টোবর– গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (ঋতব্রতপন্থী) বায়রন বিশ্বাসের সামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় সাগরদিঘির বিধায়ক অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

            অভিযোগ, শনিবার সকালে ঘটনাটি ঘটে। প্রতিবেশীরাই  ঋতব্রত-তৃণমূলের এই বিধায়কের বাড়ি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় হইচই পড়ে যায়। সেইসময় বাড়িতেই ছিলেন বায়রন। জানা যায়, দ্রুত উদ্ধার করা যায়নি তাঁকে। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হন তিনি। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এরপর বিধায়ককে উদ্ধার করে তারই নিজস্ব স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে  তার।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *