শনিবার | ০২ মে ২০২৬

জেলায় জেলায় বিজেপির নির্বাচনী কর্মশালা

 জেলায় জেলায় বিজেপির নির্বাচনী কর্মশালা

কলকাতা, ২ মে- ভোট গণনার আগে গতকাল থেকেই জেলায় জেলায় নির্বাচনী কর্মশালার আয়োজন করছে বিজেপি। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৈঠক হয়েছে। কলকাতাতেও আলাদা করে বৈঠক হয়েছে। আর এদিন হাওড়া হুগলি বিভাগের জন্য এমন কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া মেদিনীপুর বিভাগেও এমন কর্মশালার আয়োজন করা হয়।

            এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা তথা কলকাতার মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, কাউন্টির সেন্টারে কেউ যাতে কোনওভাবে চোখরাঙানি দিয়ে ভয় দেখাতে না পারে সেই বিষয়টি নজরে রাখতে হবে কমিশনকে। কোনওভাবে কেউ যদি এমন আচরণ করেন তাহলে তাকে যেন গণনাকেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *