বারাসাতের বিখ্যাত কালীপুজো, বিগ-জায়ান্টদের টক্কর দিতে তরুছায়া, শতদলের মানবিক থিম
কলকাতায় যখন দুর্গাপুজোর খুঁটি পূজার শুরু হয় ঠিক তখনই অনতি দূরেই শ্যামা পূজার কাউন্টডাউনও শুরু হয়ে যায়। পুজোকে কেন্দ্র করে দর্শক সমাগম যদি মাপকাঠি হয় তাহলে নিঃসন্দেহে কলকাতার দুর্গাপুজোর মতো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, এমন কি নবদ্বীপের রাস উৎসবের মতোই বারাসাতের কালীপুজোর ঐতিহ্য অন্যতম। আর তাই দুর্গাপুজোর অনেক আগে থেকেই এখানে প্রায় নিঃশব্দে চলে শতাব্দী প্রাচীন দলগুলির দেবীর কালী রূপে বরণের প্রক্রিয়া।readmore