সোমবার | ০১ জুন ২০২৬

মা-মেয়ের আত্মমর্যাদা ও লড়াইয়ের গল্প ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’

 মা-মেয়ের আত্মমর্যাদা ও লড়াইয়ের গল্প ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’

বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল জি বাংলা -এয় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। আইওয়াশ প্রযোজিত এই পারিবারিক ও আবেগঘন গল্পে উঠে আসবে এক মায়ের আত্মসম্মান, সংগ্রাম এবং তার তিন মেয়েকে ঘিরে বাঁচার লড়াই।
গল্পের কেন্দ্রীয় চরিত্র অন্নপূর্ণা। পুত্রসন্তান না হওয়ার কারণে স্বামী পরিত্যক্ত হওয়ার পর জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। তবে হার না মেনে নিজের রান্নার দক্ষতাকেই শক্তি করে গড়ে তোলেন একটি ছোট্ট হোটেল। সেই পথ ধরেই তিনি নিজের তিন মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখেন এবং সমাজের নানা বাধা-বিপত্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান।
অন্নপূর্ণার চরিত্রে অভিনয় করছেন সোমা ব্যানার্জী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে স্বস্তিকা ঘোষ, প্রিয়দর্শিনী, ইপ্সিতা মুখোপাধ্যায়, মধুরিমা গোস্বামী এবং দেবেশ রায় চৌধুরী-কে। মাতৃত্ব, আত্মমর্যাদা, স্বপ্ন, ভালোবাসা এবং সমাজের গৎবাঁধা মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ দর্শকদের সামনে তুলে ধরবে এক হৃদয়স্পর্শী পারিবারিক কাহিনি। সম্ভবত আজ অর্থাৎ ১ জুন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক শুধুমাত্র জি বাংলা-য়।

আনন্দিতা সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *