বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬

বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী গড়বে রাজ্য, ঘোষণা স্বপন দাশগুপ্তর

 বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী গড়বে রাজ্য, ঘোষণা স্বপন দাশগুপ্তর

কলকাতা, ২৫ জুন- তারাতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এক গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভার অধিবেশনে তিনি জানান, তারাতলার মতো যে কোনও বিপর্যয় ঘটলে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়, তার জন্য বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা হচ্ছে। এমন বিপর্যয় ঘটলে যাতে এক মুহুর্ত বিলম্ব না করে দ্রুত উদ্ধারকাজ হাত লাগানো যায়, তার জন্য ২০০ জনের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করবে রাজ্য। বাহিনীতে নিযুক্ত সকলকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। পাহাড়ি এলাকার জন্যও বিশেষ বিপর্যয় মোকাবিলা দল গঠন হবে। সেই দলে থাকবে ৫০ জন। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও যে কোনও উদ্ধার কাজে ৫০ জনের টিম গড়বে রাজ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তজুড়ে ১০০ জনের বিপর্যয় মোকাবিলা টিম ছড়িয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *