তারাতলার ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
কলকাতা, ২৫ জুন- তারাতলার ভয়াবহ বিপর্যয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর পিএমওর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘গতকাল কলকাতার অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে মাথাপিছু ২ লক্ষ টাকার এককালীন সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’