শনিবার | ১৩ জুন ২০২৬

চার লোভনীয় রেসিপি

 চার লোভনীয় রেসিপি

বিদিশা ঘোষ

মাটন হ্যামবার্গার

উপকরণ : মাটন কিমা পাঁচশো গ্ৰাম, পেঁয়াজবাটা বড় কাপের এক কাপ, আদা-রসুন বাটা বড় চামচের দু’ চামচ। নুন ছোট চামচের এক চামচ, লঙ্কাগুঁড়ো এক চামচ, সাদা তেল এককাপ, পারসলে পাতা এক আঁটি। বেসন ২০০গ্রাম, ডিম চারটে, বার্গার ব্রেড চারটে, মাখন ১০০ গ্রাম, লেটুস পাতা, দুটো শসা, দুটো টমেটো, ২০০ গ্রাম ট্রাইড এ একটা গোলমরিচ ৫০ গ্রাম।

প্রণালী
কিমা, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, নুন, লঙ্কাগুঁড়ো, সাদা তেল, বাসলেপাতা, দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন আধঘণ্টা মতো রেখে প্যানে নেড়ে চেড়ে একদম পুরো জিনিসটাকে শুকিয়ে ফেলুন। এরপর কিমার সঙ্গে ডিম-বেসন মেখে প্যাটি বানিয়ে নিন। হালকা করে ভেজে ফেলুন। বার্গার পেটের ভেতর ভালো করে মাখন মাখিয়ে নিয়ে পার্টি লেটুহস পাতা শসার টুকরো টমেটো টুকরো ফ্রাইডেক সবগুলো ভালো করে সাজিয়ে গুজিয়ে দিন। এরপর নুন গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

চিকেন চিজি পফ স্যান্ডউইচ

উপকরণ : হট ডগ ব্রেড দুটো। চিজ দুটো কিউব, মুরগির মাংস কিমা ২৫০ গ্রাম, চিলি পাউডার এক চামচ, মাস্টারড পাউডার হাফ চামচ, নুন পরিমাণ মতো ধনে পাতা কুচি আধ কাপ, মাখন ১০০ গ্রাম, চিলি ফ্লেকস দু’চা চামচ
সাজানোর জন্য : টমেটো স্লাইস আর পাউরুটির স্মাইলি।

প্রণালী
বোনলেস মুরগির টুকরো সেদ্ধ করে আলাদাভাবে রেখে দিন। হট ডগ ব্রেডগুলো মাঝখান থেকে স্লাইস করে নিন। ভালো করে মাখন মাখিয়ে আলাদা করে রাখুন। এবারে মুরগির মাংসের সঙ্গে কোরানো চিজ, চিলি পাউডার, মাস্টার্ড পাউডার, নুন, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, মিশিয়ে একটা পুর বানিয়ে নিন। হট ডগ ব্রেডের মাঝখানে পুর ভরুন। এক ধারটা ছুরি দিয়ে কেটে একটু বাঁকিয়ে নিন তারপর পুর ভরুন। প্লেটে পরিবেশন করার আগে টমেটোর স্লাইস, স্মাইলি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। চমৎকার লাগবে যেমন খেতে তেমনি দেখতে।

সসেজ সাবমেরিন
উপকরণ : লম্বা গার্লিক ব্রেড চারটে, মাখন দুশো গ্রাম, সুইট ম্যাংগো চাটনি, বড় চামচের দু’চামচ, শসা একটা, টমেটো একটা বড় দেখে, চিকেন সসেজ চারটে, চিলি ফ্লেক্স দু’চা চামচ। চাটমসলা দু’ চা চামচ।

প্রণালী
গার্লিক ব্রেড লম্বালম্বি ভাবে কেটে নিন। ওগুলোতে ভালো করে পুরো করে মাখন মাখিয়ে নিন। তার ওপরে সুইট ম্যাঙ্গো চাটনি মাখান। সামান্য একটু তেলে চিকেন সসেজ ভেজে নিন। এবার তাতে ছড়িয়ে দিন চিলি ফ্লেক্স ও চাট মাসালা। এবার ব্রেডের ভেতর চিকেন সসেজ স্লাইস। স্লাইস করা শসা টমেটোর স্লাইস দিয়ে দিন। উপর থেকে চিজ ছড়িয়ে একটু গ্রিল করে সার্ভ করুন সসেজ সাবমেরিন।

চিকেন গ্রিলড স্যান্ডউইচ
উপকরণ : স্যান্ডউইচ ব্রেড আটটা, মুরগির মাংস, বোনলেস ২৫০ গ্রাম, মেয়োনিজ চার বড় চামচ। নুন আধ চা চামচ, পারসলে পাতা কুচোনো আধ কাপ, গোলমরিচ এক চা চামচ, আদা কুচি এক চা চামচ, লেবুর রস ছোট কাপের এক কাপ, লেটুস পাতা, টমেটো স্লাইস,

প্রণালী
বোনলেস মুরগির মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিন। মেয়োনিজ, নুন, পার্সলে পাতা কুচি, গোলমরিচ কুচোনো আদা লেবুর রস দিয়ে সব গুলোকে মাখুন। দুটো স্যান্ডউইচ প্লেটের মাঝখানে মাখন লাগিয়ে নিন এবার সমস্ত উপকরণগুলো স্যান্ডউইচ এর দুটো পাউরুটি টুকরা দুটোর মধ্যে দিন। এবার স্যান্ডউইচ গুলোকে গ্রিল করে টোস্ট করে নিন লেটুসপাতা টমেটো স্লাইস সামান্য সস দিয়ে সার্ভ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *