রাখীবন্ধন উৎসবে বরাদ্দ ৯ কোটি টাকা, বিলি হবে ২৫ লক্ষ রাখী
কলকাতা, ২৭ আগস্ট- শুক্রবার বাংলায় ধুমধাম করে পালিত হতে চলেছে রাখীবন্ধন উৎসব। আর সেই উৎসব উপলক্ষ্যে ৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র এই রাখি বাবদ খরচ হচ্ছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। এদিন সকাল ১০ টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রায় আড়ায় হাজার পড়ুয়া উপস্থিত থাকবেন। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা। ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার। ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে ৩৪৫টি ব্লকে পালিত হবে রাখীবন্ধন উৎসব।