বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬

মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

 মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

কলকাতা, ২ জুলাই- বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে যান সেলেব সাংসদ। তাকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরে মমতার বাড়িতে এসেছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। তার মতে, মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।

            এবার জয়া বচ্চন মমতার সঙ্গে দেখা করে সেই ড্যামেজ কন্ট্রোলই করলেন কিনা তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে। তবে এদিন দুই নেত্রীর মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *